ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ Logo লেবাননের সাথে যুদ্ধবিরতির কোনো চুক্তি হবেনা : ইসরায়েলি সেনাপ্রধান Logo ১১ দলীয় জোটের সমাবেশ ও মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা Logo ৬ বিভাগে প্রবল বর্ষণের পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা Logo ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ‘আসল খরচ’ হতে পারে ৪০–৫০ বিলিয়ন ডলার Logo প্রথম ভোটযুদ্ধেই বাজিমাত করলেন থালাপতি বিজয় Logo ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না বর্তমান সরকার: প্রধানমন্ত্রী Logo নাহিদ ইসলাম দুর্নীতিতে জড়িত না হলেও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ: রাশেদ খাঁন Logo আবারও বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম Logo বৃষ্টির কারণে ভেস্তে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি

সরিষাবাড়ীতে নদীতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৪৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩ ২৩৯ বার পঠিত

মোস্তাক আহমেদ মনির, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা নদীতে গোসল করতে গিয়ে নাজমুল মিয়া (২২) নামে এক রাজমিস্ত্রী যুবক নিখোঁজ হয়েছে। আজ সকালে উপজেলার পিংনা ইউনিয়নের গোপালগঞ্জ গরু হাট এলাকার যমুনা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ নাজমুল পার্শ্ববর্তী ভুয়াপুর উপজেলার নলিন এলাকার মৃত লাল মিয়ার ছেলে বলে জানা গেছে।

নিখোঁজের পরিবার সুত্রে জানা যায়, নাজমুল শিশুকাল থেকেই পিংনা দাদি শহিতন বেওয়ার বাড়িতে বসবাস করে আসছিলেন। আজ সকালে দাদি শহিতন বেওয়াকে সাথে নিয়ে বাড়ির পাশে যমুনা নদীতে গোসল করতে নামে। এর পর নদী থেকে না উঠে আসলে পরিবারের লোকজন নদীতে খোঁজাখুঁজি করে। এক পার্যায়ে খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।

পরে সরিষাবাড়ী ও জামালপুর ফায়ার সার্ভিসের ছয় সদস্যের ডুবুরিদল ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম শুরু করে।

জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের টিম লিডার শহিদুল ইসলাম জানান, আজ সকালে নিখোঁজের সংবাদ জানতে পারি। পরে ঘটনাস্থলে গিয়ে সকাল ৮টা থেকে উদ্ধার কার্যক্রম শুরু করা হয়। নদীতে স্রোত বেশি থাকায় উদ্ধার কার্যক্রমে কিছুটা ব্যাহত হচ্ছে। তবে উদ্ধার কার্যক্রম চলমান থাকবে।

সরিষাবাড়ীতে নদীতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ

আপডেট সময় : ০৬:৪৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩