হাই ব্লাড সুগার কমাতে নিমপাতার উপকারিতা
- আপডেট সময় : ০৬:১৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩ ৪২৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
হাই-ব্লাড সুগার একটি বড় ধরনের সমস্যা। এর জন্য মানুষকে নানান পদ্ধতি অবলম্বন করতে হয়। তারপরও পুরোপুরি নিয়ন্ত্রণে আসে না। ষুধ খেয়ে অনেকেই কমাতে পারেন। কিন্তু এটিও আদর্শ পদ্ধতি নয়। যাদের ডায়াবেটিস আছে তারা অবশ্য নিম পাতা দিয়ে ব্লাড সুগার নিয়ন্ত্রণে আনতে পারেন।
নিমে গ্লাইকোসাইড এবং ট্রিপটোপেনয়েড সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্ল্যাভোনয়েড রয়েছে। আর এই উপাদানগুলো একসাথে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। মূলত এটি তিনটি উপায়ে করা যেতে পারে।
সকালে কাঁচা চিবিয়ে খান-
প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিম পাতা ধুয়ে কাঁচা চিবিয়ে খেতে পারেন। স্বাভাবিকভাবেই, তেতো স্বাদটা ভালো লাগবে না। তবে যারা বনফুলের গল্প পড়েছেন তারা নিশ্চিত হতে পারেন নিম পাতা কাঁচা চিবিয়ে খাওয়ার উপকারিতা রয়েছে। গবেষণায় দেখা গেছে নিয়মিত নিম পাতা খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। খালি পেটে নিম পাতা চিবানো সবচেয়ে উপকারী।
নিম পাতার পানীয়-
পানিতে নিম পাতা সিদ্ধ করুন। বুদবুদ হওয়ার পর দেখবেন পানি সবুজ হয়ে গেছে। সেই জল ঠান্ডা করে পান করুন বা সকালে চায়ের পরিবর্তে পান করুন। উপকার পাবেন।
ওষুধ খাওয়া বন্ধ করার দরকার নেই-
অনেকেই মনে করেন নিয়মিত নিম পাতা খেলেই হবে। কিন্তু ডায়াবেটিসের ওষুধ খাওয়া বন্ধ করলে হবে না। নিম পাতা আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে। তাই ওষুধ খাওয়া বন্ধ করবেন না।






















