ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি Logo নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স Logo প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী Logo জয়ের দিনে পিএসজির দুঃসংবাদ, গুরুতর চোটে মাঠ ছাড়লেন দেজিরে দুয়ে Logo বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এআই ব্যবহার করে জালিয়াতি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ Logo পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই : ডিএই Logo ব্যাংকের পরিচালনা পর্ষদে আসছে বড় পরিবর্তন, থাকতে পারবেন না রাজনীতিবিদরা Logo ধামরাইয়ে খিচুড়ি নিয়ে বিরোধে যুবককে গুলি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে Logo ধামরাইয়ে প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল Logo ৩০০ বছরের পুরোনো দিঘির পাড়ে ‘ইত্যাদি’, থাকছে যেসব আয়োজন

কয়েক যুগ ধরে শিক্ষা ও উন্নয়নে বঞ্চিত একটি গ্রামের ৩ হাজার অধিবাসী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৩৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩ ৩৪৮ বার পঠিত

মুসফিকুর রহমান সৈকত, লক্ষ্মীপুর প্রতিনিধি:
আন্দারমানিক নামটি শুনলেই মনে ভেসে ওঠতে পারে আধাঁরের মধ্যে হয়তো আলোর ঝলকানি। কিন্তু গ্রামটির পুরোটা এত অন্ধকার যে, মনে হয় যেন পুরোনো যুগের কোন গ্রাম। শিশুদের জন্য ৪ কিলোমিটারের মধ্যে সরকারি কোন প্রাইমারি স্কুল নেই, ভালো রাস্তা নেই, বর্ষাকালে হাঁটা যায় না। এ গ্রামে কেউ আত্মীয়তা করতে চায় না। প্রাথমিক চিকিৎসারও কোন ব্যবস্থা নেই। গ্রামের এক মাত্র কাঁচা রাস্তাতে ৭-৮ ফুট উঁচু একটি কালভার্ট দ্রুত যোগাযোগ থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। এ গ্রামেই রয়েছে ৯টি ইটভাটা। প্রায় সময় হয় চুরি, ডাকাতি।

শিক্ষায় অবহেলিত ও দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চিত এ গ্রামের নাম দক্ষিণ আন্দারমানিক। প্রায় ৫ বর্গকিলোমিটার আয়তনের এ গ্রামে ৩ হাজারের বেশি মানুষের বসবাস রয়েছে। লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারিগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের এ গ্রামে কোন জনপ্রতিনিধির পা পড়েনি বলে গ্রামবাসীর অভিযোগ। এখন ক্ষুব্দ গ্রামবাসীরা রাস্তা ও স্কুলের জন্য লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করার সিদ্ধান্ত নিয়েছে।

সরেজমিনে গেলে স্থানীয়রা জানায়, উন্নয়ন বলতে গত বছর পাঁচেক আগে সরকারের শতভাগ বিদ্যুৎতায়নের আওতায় গ্রামটিতে বিদ্যুৎ এসেছে। এছাড়া আর কিছুই হয়নি।
কৃষক মোঃ নোমান জানায়, গত ৪০ বছরের মধ্যে এ গ্রামের রাস্তায় একমুঠো মাটি পড়েনি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ গ্রাম এড়িয়ে চলেন। উপজেলা চেয়ারম্যান কিংবা সংসদ সদস্য কেউই জীবনে এ গ্রামে আসেনি। শুধু নোমানই না, তার সাথে গ্রামের অন্তত ৫০ জন মানুষের সাথে কথা বললে সবাই একই অভিযোগ করেন।

রিক্সা চালক হাসান জানায়, গ্রামের শিশুদের জন্য সরকারি প্রাইমারি স্কুল নেই। গ্রামের বেশির ভাগ শিশু স্কুলে যেতে পারে না। গ্রামবাসীদের অনুদানে চলা একমাত্র বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি ঠিক মতো চলতে পারছে না। কারণ শিক্ষকরা বেতন পায় না, সরকারের কোন প্রকল্প থেকেও কোন সহায়তা নেই।

মোঃ শামছুল আলম কাবুল নামের এক ব্যক্তি জানায়, ৫৫ বছর আগে মোঃ শামছুল আলম কাবুলের বাবা আক্তারুজ্জামান নিজে নিরক্ষর থাকা সত্ত্বেও গ্রামে একটি স্কুল স্থাপনের জন্য ৫০ শতক জমি দান করেছিলেন। পরে গ্রামবাসীরা সেই জমিতে গড়ে তোলেন দক্ষিণ আন্দারমানিক এ জামান বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। নিরক্ষর ও কৃষক গ্রামবাসীদের দান অনুদানে ১৯৯১ সাল থেকে বিদ্যালয়টি নানা সমস্যার মধ্য দিয়ে ৩৩ বছর পার করছে। এর মাঝে দেশব্যাপী ২৬ হাজার বিদ্যালয় জাতীয়করণ করা হলেও একমাত্র বাদ পড়ে দক্ষিণ আন্দারমানিক এ জামান বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি।

প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান জানায়, শিক্ষকরা দীর্ঘদিন বিনা বেতনে গ্রামের প্রায় আড়াইশ ছাত্রছাত্রীদের পড়াশোনার দায়িত্বে রয়েছেন। কিন্তু তাদেরও তো সংসার রয়েছে। আমরা সরকার কিংবা অন্য কোন সংস্থা থেকে কোন প্রকার দান অনুদান পাই না।

দক্ষিণ আন্দারমানিক এ জামান বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ সিরাজ উদ্দিন জানায়, গ্রামের একমাত্র বিদ্যালয়টি টিকিয়ে রাখতে আমরা সংগ্রাম করে যাচ্ছি। বিভিন্ন দপ্তরে হাটঁতে হাটঁতে এখন ক্লান্ত। চিকিৎসার কোন ব্যবস্থা নেই। তিনি ক্ষোভের সাথে জানান, পত্রিকায় একটি সংবাদ দেখে অবাক হয়েছি যে, গত ৬ মার্চ তারিখে লক্ষ্মীপুর জেলার প্রথম স্মার্ট ভিলেজ হিসেবে যে গ্রামের গেইট উন্মোচন করা হয় সে স্মার্ট হোসেনপুর গ্রাম এবং চরম উন্নয়ন বঞ্চিত দক্ষিণ আন্দারমানিক গ্রাম একই ইউনিয়ন তেওয়ারিগঞ্জে অবস্থিত। এটা আমাদের জন্য লজ্জার আর অপমানের।

এসব বিষয়ে জানতে চাইলে তেওয়ারিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক ইবনে হোছাইন জানান, তিনি নিজে এলজিএসপি প্রকল্পের একটি তালিকায় দক্ষিণ আন্দারমানিক এ জামান প্রাথমিক বিদ্যালয়ের নাম অন্তর্ভুক্ত করে সহযোগিতা করতে চেয়েছিলেন। তবে উপজেলা পিআইও অফিস তালিকা থেকে বিদ্যালয়টির নাম কেটে দিয়েছে। অন্যদিকে গ্রামের মাটির রাস্তায় চেয়ারম্যানের কোন কিছু করার নেই বলে জানান তিনি।

একই বিষয়ে জানতে চাইলে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু জানান, গ্রামটির বিষয়ে কেউ তাকে জানায়নি। এখন যেহেতু জেনেছেন তাই শীঘ্রই তিনি এলাকাটি পরিদর্শন করে সিদ্ধান্ত নিবেন।

কয়েক যুগ ধরে শিক্ষা ও উন্নয়নে বঞ্চিত একটি গ্রামের ৩ হাজার অধিবাসী

আপডেট সময় : ০৭:৩৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩