ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাহিদ ইসলাম দুর্নীতিতে জড়িত না হলেও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ: রাশেদ খাঁন Logo আবারও বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম Logo বৃষ্টির কারণে ভেস্তে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি Logo ক্লিন ও গ্রিন ঢাকা গড়তে ১২ উদ্যোগ নিয়েছে সরকার Logo ভেজাল মধু তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মালিক আটক Logo সুস্থ থাকতে প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন পাতাযুক্ত শাকসবজি Logo আইরিনের দুর্দান্ত হ্যাটট্রিকে সিঙ্গাপুরের বিপক্ষে জয়, ফাইনালে বাংলাদেশ Logo জুলাই অভ্যুত্থানের সঙ্গে মুক্তিযুদ্ধের তুলনা করাটাই অন্যায়: ফজলুর রহমান Logo রাস্তা বন্ধে অবরুদ্ধ ১০ পরিবার, ছাদ বেয়ে চলাচল—গাজীপুরে চাঁদা দাবির অভিযোগ Logo ডেনমার্কের প্রযুক্তিতে দেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ উৎপাদন শুরু করল এসকেএফ ও নভো নরডিস্ক

বাগেরহাটে ছাত্রীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:২৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩ ২৭১ বার পঠিত

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে ৯ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শতশত শিক্ষার্থী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। আজ বেলা ১০টার দিকে সোনাখালী বাজার এলাকায় বিক্ষোভ মিছিল শেষে মহব্বত আলী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে সমাবেশ ও মানববন্ধন করেন।
স্থানীয় সিরাজ স্মৃতি দাখিল মাদরাসা, পিকে মোহাসিনিয়া আলিম মাদরাসা, ১৭ নং সোনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সোনাখালী শিশু শিক্ষা নিকেতনের শত শত শিক্ষার্থী, শিক্ষক ও স্থনীয় অভিভাবকেরা এ কর্মসূচিতে অংশ গ্রহন করেন।
মানববন্ধনে বক্তৃতা করেন, নির্যাতিতা ছাত্রীর মা রশিদা বেগম, প্রধান শিক্ষক মো. সোলায়মান ফরাজী, দ্বিজেন্দ্র নাথ মন্ডল, অধ্যাপক মইনুল হক শিকদার, ওবায়দুর রহমান রিমন, খলিলুর রহমান শিকদার, তালুকদার মো. রিয়াজুল ইসলাম, শিক্ষার্থী সাইরি আক্তার, মেহেবুবা আক্তার, নুরানী আয়শা ও সাদিয়া আকতার।
বক্তারা, গ্রেফতার হওয়া পিঞ্জুর অপর দুই সহযোগীকে গ্রেফতার, দৃষ্টান্তমূলক বিচার ও নির্যাতিতা ছাত্রীর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
“শিক্ষার্থী সামিয়া আক্তার, মেহেবুবা আক্তার, নূরানী আয়শা বলেন, পিঞ্জু বাহিনীর সহযোগীর গ্রেফতার পূর্বক বিচারের দাবি জানান। এ রকম ঘটনা আর কারো সাথে যেন না ঘটে। আমরা শিক্ষার পরিবেশ ফিরে পেতে চাই”।
উল্লেখ্য, ২৭ মে শনিবার ভোররাতে পঞ্চকরণ গ্রামে ঘরের জানালা ভেঙে ঘরে ঢুকে ৯ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে পিঞ্জু হাওলাদার। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। পুলিশ পিঞ্জুকে গ্রেফতার করেছে।

বাগেরহাটে ছাত্রীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেট সময় : ০৭:২৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩