ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম Logo ব্রাহ্মণবাড়িয়ায় ৫১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ Logo  কসবায় পৃথক অভিযানে একদিনেই, গাঁজাসহ ৪ জন আটক Logo মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনিয়মে ক্ষোভ প্রকাশ।। Logo ​বাগেরহাটে গভীর রাতে আইনজীবীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা Logo মোরেলগঞ্জ-শরণখোলা-খুলনা রুটে বিআরটিসির নৈরাজ্য Logo আমদানি কমাতে দ্রুত জাতীয় কেমিক্যাল নীতি চায় ব্যবসায়ীরা Logo ‘কী করে সব ভুলে যাই’—শাফিন আহমেদকে স্মরণে আবেগঘন প্রিন্স মাহমুদ Logo মানবাধিকার ইস্যুতে ইইউকে ‘ভণ্ডামিপূর্ণ’ বলল ইরান Logo সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

ফরিদগঞ্জের শিশু সোহানের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৪৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩ ১৯৯ বার পঠিত

সুজন আহম্মেদ, চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জে আট বছরের শিশু আদিল মোহাম্মদ সোহান হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। আটককৃত কিশোর ফরিদগঞ্জ উপজেলার রুদ্রগাঁও তালুকদার বাড়ির শরীফ তালুকদারের ছেলে মো. আবদুল আহাদ (১৭)। সে শিশু আদিল মোহাম্মদ সোহানের গৃহ শিক্ষক ছিলেন।

মূলত ভারতীয় সিরিয়াল দেখে মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করে হত্যাকারী। এতে সোহানের গলা ও নাক চেপে ধরে অজ্ঞান করার পরিকল্পনা থাকলেও তাতে শিশুটির মৃত্যু হয়। আজ দুপুরে এক প্রেস কনফারেন্সে এসব তথ্য জানান চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ।

তিনি আরো জানান, গত ১৫ ই মে সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হয় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রুদ্রগাঁও তালুকদার বাড়ির আনোয়ার হোসেনের ছেলে শিশু আদিল মোহাম্মদ সোহাগ। নিখোঁজের ৫ দিন পর ১৯ মে বাড়ির পাশের একটি পরিত্যক্ত বিলে শিশুটির মাটিচাপা মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে সেখান থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। সর্বশেষ তথ্য প্রযুক্তির মাধ্যমে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে বেরিয়ে আসে ভারতীয় সিরিয়াল দেখে মুক্তিপণ আদায়ের লক্ষ্যে পরিকল্পনা করে হত্যা করে আব্দুল আহাদ। পরিকল্পনায় শিশুটিকে অজ্ঞান করার কথা থাকলেও এতে তার মৃত্যু হয়। এই হত্যাকারী নিজেও দশম শ্রেণীর ছাত্র ও একই বাড়ির বাসিন্দা। দুপুরে পুলিশ সুপারের কার্যালয় চাঞ্চল্যকর এমন তথ্য জানালেন পুলিশ সুপার।

এদিকে দেশের অপরাধ প্রবণতা কমিয়ে আনতে নির্দিষ্ট বয়সের মানুষের জন্য ভারতীয় সিরিয়ালের উপর আরো বিধি নিষেধ প্রয়োজন বলে মনে করছে সচেতন মহল।

ফরিদগঞ্জের শিশু সোহানের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন

আপডেট সময় : ০৭:৪৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩