ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়া ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে জনসচেতনতা সভা Logo বড়ইয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ Logo পবিত্র ঈদে-মিলাদুন্নবী (সা:) উপলক্ষে মাছিয়াতা দরবার শরীফে তিনশতাধিক বছরের ঐতিহ্যবাহী মহা সম্মেলন ও ৫৬ তম ওরশ মাহফিল সম্পন্ন Logo শালিস-থানা-এমপি মানল না’—গালুয়া বাজারে জমি জবরদখলের অভিযোগে সংবাদ সম্মেলন Logo বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা Logo আওয়ারাপন ২ বক্স অফিস: ২০০ কোটির দোরগোড়ায় ইমরান হাশমির সিনেমা Logo অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট ও সাদা বলের সিরিজ Logo অসহায় ৯০ বছরের জারিনার পাশে জেলা প্রশাসন, নির্মাণ করে দেয়া হবে নতুন ঘর Logo কেরালার নাম বদলে ‘কেরালম’ Logo সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী

হৃদরোগ পরীক্ষা করুন এক পায়ে দাঁড়িয়ে

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৩০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩ ৩৬৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
বর্তমানে হৃদরোগে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। হৃদরোগ এখন আর বয়স্কদের রোগ নয়, তরুণরাও হৃদরোগে আক্রান্ত হয়ে অকালে মারা যাচ্ছে। তাই এ ব্যাপারে সবার সচেতন হওয়া জরুরি। না হলে বিপদ ঘটতে পারে।

হার্ট অ্যাটাকের কারণে শরীরে একাধিক লক্ষণ দেখা দিতে পারে। যদিও লক্ষণ ব্যক্তি ভেদে ভিন্ন হতে পারে। তাই অনেকেই হৃদরোগের বিভিন্ন উপসর্গকে উপেক্ষা করে এতে অনেকেই না জেনেই হৃদরোগে আক্রান্ত হন।

কিন্তু একটি পরীক্ষা করে সহজেই বুঝতে পারবেন আপনার হার্ট ভালো আছে কি না। বাড়িতে এক পায়ে দাঁড়িয়ে এই পরীক্ষাটি করতে হবে।

আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের জার্নালে প্রকাশিত একটি সমীক্ষা অনুসারে, যদি কমপক্ষে ২০ সেকেন্ডের জন্য এক পায়ে দাঁড়াতে পারেন তবে আপনি জানতে পারবেন যে আপনার হার্ট সহ আপনার সামগ্রিক স্বাস্থ্য ভাল রয়েছে।

৮৪১ জন মহিলা এবং ৫৪৬ জন পুরুষ এই গবেষণায় অংশগ্রহণ করেন। তাদের গড় বয়স ছিল ৬৭ বছর। অংশগ্রহণকারীরা এক পায়ে দাঁড়িয়ে তাদের চোখ খোলা রেখেছিল। একটি পা উপরে ধরে রাখার সর্বোচ্চ সময় ছিল ৬০ সেকেন্ড। এই পরীক্ষায়, যারা তাদের ভারসাম্য বজায় রাখতে পারেনি তাদের হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বেশি ছিল।

গবেষণার প্রধান লেখক এবং কিয়োটো ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট স্কুল অফ মেডিসিনের সেন্টার ফর জিনোমিক মেডিসিনের সহযোগী অধ্যাপক ইয়াসুহারু তাবেরার বলেছেন যে এক পায়ে দাঁড়ানোর ক্ষমতাও মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা।

তার মতে, যারা এক পায়ে দাঁড়াতে পারে না তাদের মস্তিষ্কের রোগ ও মানসিক স্বাস্থ্যের ঝুঁকি বেশি। আবার এই পরীক্ষার মাধ্যমে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি আছে কি না তাও জানা যায়।

নিয়মিত এক পায়ে দাঁড়ানোর অভ্যাসও সুফল বয়ে আনবে। এটি শরীরচর্চার একটি রূপ। যা ডিমেনশিয়া প্রতিরোধ করে এবং শরীরের ভারসাম্য বজায় রাখে। আবার মানসিকভাবেও সুস্থতা মেলে। এই ভঙ্গি, যা এমনকি শারীরিক শক্তি বাড়ায়, কাঁধের প্রস্থ বাড়ায়। এক পায়ে দাঁড়িয়ে অভ্যাস করলে আপনার হার্টও সুস্থ থাকবে।

হৃদরোগ পরীক্ষা করুন এক পায়ে দাঁড়িয়ে

আপডেট সময় : ০৬:৩০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩