ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন Logo কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পথচারী নিহত Logo বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ Logo বরিশালে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজের ঢালাই নিয়ে তোলপাড় Logo রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের চল্লিশ কাহনিয়া উত্তমপুর দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত Logo বনানীর একটি বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট Logo গাজীপুরে তরুণদের অংশগ্রহণে উৎসবমুখর ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ক্যাম্পাস নিরাপত্তা জোরদারে গাকৃবিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo শুল্ক হুমকির জবাবে যুক্তরাষ্ট্রকে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি চীনের Logo জ্বালানি চাহিদা পূরণে উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী

ঘূর্ণিঝড় মোকাবেলায় উপকূলীয় অঞ্চলের হাসপাতালগুলোকে প্রস্তুতির নির্দেশ: স্বাস্থ্য অধিদপ্তর

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:১১:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩ ২১৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় উপকূলীয় এলাকার হাসপাতালগুলোকে প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের সকল স্বাস্থ্য কর্মকর্তা এবং মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকদের সাথে এক জরুরি অনলাইন বৈঠকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাশার মোঃ খুরশীদ আলম এই নির্দেশ দেন।

শনিবার (১৩ মে) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, মহাপরিচালক বৈঠকে তাদের প্রস্তুতি এবং কোনো চাহিদা আছে কিনা তা জানতে চান। মাঠ পর্যায়ের কর্মকর্তারা তাদের প্রস্তুতির বিষয়ে মহাপরিচালককে আশ্বস্ত করেন। তাদের প্রস্তুতির মধ্যে রয়েছে- পর্যাপ্ত মেডিকেল টিম গঠন; জরুরি বিভাগে অতিরিক্ত জনবল নিয়োগ; মেডিকেল কলেজ হাসপাতালে পৃথক ওয়ার্ড নির্ধারণ; অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা; জরুরী প্রয়োজন ছাড়া সকল প্রকার ছুটি বাতিল; অপারেশন থিয়েটার ২৪ ঘন্টা প্রস্তুত রাখা; জরুরী ওষুধের পর্যাপ্ত স্টোরেজ

এ সময় আরও কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন মহাপরিচালক। যেমন- কন্ট্রোল রুম সার্বক্ষণিক খোলা রাখা, স্বাস্থ্য বিভাগের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা, মোবাইল যোগাযোগ নিরবচ্ছিন্ন রাখা, প্রয়োজনীয় ওষুধের বাফার স্টক প্রস্তুত রাখা। উপকূলীয় হাসপাতালের যেকোনো প্রয়োজন অবিলম্বে পূরণ করতে তিনি উপ-বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দেন। একই সঙ্গে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা ও নিরাপদ আশ্রয় নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

ঘূর্ণিঝড় মোকাবেলায় উপকূলীয় অঞ্চলের হাসপাতালগুলোকে প্রস্তুতির নির্দেশ: স্বাস্থ্য অধিদপ্তর

আপডেট সময় : ০৪:১১:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩