ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নলছিটির মোল্লারহাট-হদুয়া বাজার পর্যন্ত সড়কের বেহাল দশা, ভোগান্তিতে শিক্ষার্থীসহ স্থানীয়রা Logo পাল্টাপাল্টি উত্তেজনা কমাতে সহযোগীদের ওপর হামলা না করার সিদ্ধান্ত Logo দেশে প্রথম ২৯ কার্যদিবসেই মেহেরপুরের ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড Logo রাজাপুরে ঈদ-উল-আযহা উপলক্ষে ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ Logo ঈদে আইটেল নিয়ে এলো ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি Logo তরুণদের স্বপ্নের গল্প বলছে ভিভো বাংলাদেশ Logo ২১ মে শেষ সময়, তবু অনিশ্চয়তা কাটেনি: দোকান ফিরে পাবেন কি প্রতিবন্ধী রাজ্জাক? Logo লেবাননে যুদ্ধ বন্ধ ও সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের নতুন শর্ত Logo হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মৃতের সংখ্যা বেড়ে ৪৭ Logo নিউ এনার্জি মোবিলিটির আগামী বিনির্মানে আরও তিনটি নতুন মডেল নিয়ে এলো বিওয়াইডি

বিএনপি-জামাতের অপকর্মের কথা জনগণের কাছে তুলে ধরতে হবে: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৩৮:১৬ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩ ১৬১ বার পঠিত

সুজন আহম্মেদ, চাঁদপুর প্রতিনিধি:
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার ও চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) সংসদীয় আসনের এমপি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম বলেছেন, আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রের মর্যাদা পেয়েছে। এই উন্নয়ন-অগ্রযাত্রার কথা জনগণের কাছে তুলে ধরতে হবে। পাশাপাশি স্বাধীনতা-বিরোধী শক্তি বিএনপি-জামাতের অত্যাচার, জুলুম, নির্যাতন-নিপীড়ন করেছে তা জনগণের কাছে তুলে ধরতে হবে।
আজ শাহরাস্তি উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজনে চাঁদপুর-৫ সংসদীয় আসনে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রচার এবং প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশের শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বিদ্যুৎ, যোগাযোগসহ সকল সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে রোলমডেল। অতিতে যারা ক্ষমতায় ছিলো, তারা কি কি অপরাধ, অপকর্ম আর দুর্নীতি করেছে এবং আওয়ামী লীগ সরকার মানুষের কল্যানে কি কি কাজ করেছে এসব চিত্র তুলে ধরতে হবে।
শাহরাস্তি পৌর মেয়র হাজী আব্দুল লতিফ মিয়ার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হেসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরীন জাহান সেফালী, সাবেক মেয়র মোশারফ হোসেন পাটেয়ারী, শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, মেহের ডিগ্রী কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, রাজনীতিক নেতৃবৃন্দ, শিক্ষক, জনপ্রতিনিধি, মসজিদের ইমাম, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীপেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

বিএনপি-জামাতের অপকর্মের কথা জনগণের কাছে তুলে ধরতে হবে: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৫:৩৮:১৬ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩