ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

বিএনপি-জামায়াত বাংলাদেশকে ধ্বংস করবে: প্রধানমন্ত্রী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:১৭:৫২ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩ ২৬২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি-জামায়াত চক্রকে ভোট চোর আখ্যা দিয়ে দেশবাসীকে তাদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, তারা দেশকে ধ্বংস করতে চায়।

তিনি বলেন, তারা (বিএনপি-জামায়াত) বাংলাদেশকে ধ্বংস করবে। তাই সতর্ক থাকতে হবে, বিএনপি-জামায়াত চক্র যেন আবার ক্ষমতায় না আসে।
রোববার (স্থানীয় সময়) লন্ডন ম্যারিয়ট হোটেলে যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক নাগরিক সংবর্ধনায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ইনশাআল্লাহ জনগণ আমাদের সেবা করার সুযোগ দেবে। সবাইকে (নেতা-কর্মী) আস্থা নিয়ে কাজ করতে হবে। কারণ নির্বাচনে আমরাই জিতব।
দেশের মানুষ বিএনপি-জামায়াতের ওপর আস্থা রাখবে বলে মনে করেন না তিনি।

প্রধানমন্ত্রী বলেন, তারা দেশের টাকা বিদেশে পাচার করে দেশকে ধ্বংস করেছে। মানুষ কিভাবে তাদের বিশ্বাস করবে? বিএনপি-জামায়াত জোট অর্থ আত্মসাৎ করে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে। তারেক রহমানকে তার দুর্নীতির দায়ে সাজা দেওয়া হয়েছে এবং খালেদা জিয়ার ছোট কোকোর পাচার করা প্রায় ৪০ কোটি টাকা সরকার দেশে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে।

প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে একটি স্মার্ট বাংলাদেশ। আমরা ডেল্টা ২১০০ পরিকল্পনা প্রণয়ন করেছি। দেশকে এগিয়ে নিতে হবে।
তিনি বলেন, দেশে আর গৃহহীন, ভূমিহীন মানুষ থাকবে না।

আওয়ামী লীগ মানুষের কল্যাণে কাজ করে। বাংলাদেশের কোনো মানুষ না খেয়ে থাকবে না,’ বলেন তিনি।

বিএনপি ও এর নেতাদের ভোট চুরি আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তারেক জিয়া ভোট চোর ছিলেন, তার মা ভোট চোর, আমাদের ভোট চোর বলার সাহস হয় কী করে?
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ জনগণের ভোটে কারচুপি করে ক্ষমতায় আসেনি।

আওয়ামী লীগ সব সময় দেশ ও জনগণের অধিকারের জন্য লড়াই করে; জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ কখনো ক্ষমতা দখল বা চুরি করে ক্ষমতায় আসেনি।

শেখ হাসিনা বিএনপি নেতাদের কাছে জানতে চান, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে কতটি দল অংশগ্রহণ করেছিল এবং কতটি ভোট গণনা হয়েছিল।

আওয়ামী লীগ সভাপতি বলেন, দেশের মানুষ তাদের ভোটাধিকারের ব্যাপারে যথেষ্ট সচেতন। আমরা মানুষকে সচেতন করেছি। ২০০৮ সালের নির্বাচন নিয়ে কারো কিছু বলার নেই।

‘সেই নির্বাচনের ফলাফল কী? বিএনপির ২০ দলীয় জোট কতটি আসন পেয়েছে? ২০-দলীয় জোট নির্বাচনে ২৯টি এবং পরবর্তীতে উপনির্বাচনে ১টি আসন সহ মোট ৩০টি আসন জিতেছে। আর বাকি আসনগুলো ছিল আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের। আমরা বাকি সব আসন পেয়েছি। জনগণের কাছে তাদের অবস্থান কোথায় যে তারা এত লাফালাফি করে?’
প্রধানমন্ত্রী গত ১৪ বছরে তাঁর সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন কর্মসূচীর সংক্ষিপ্ত বিবরণ দেন।

বিএনপি-জামায়াত বাংলাদেশকে ধ্বংস করবে: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০১:১৭:৫২ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩