ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন Logo গাজায় ৩১৫ দিনে ৪ হাজার ৩৭৯ ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের’ দাবি Logo র‌্যাবের যৌথ অভিযানে কসবায় ‘শয়তানের নিঃশ্বাস’ ব্যবহার করে সিএনজি চালক হত্যার ঘটনায় ২ জন গ্রেফতার Logo দুই দিনে টেস্ট শেষ, বাকি সময় ঘুমানোর কথা বললেন শান্ত Logo মার্কিন ‘অর্থনৈতিক যুদ্ধে’ যোগ দিলে প্রতিবেশীদের শত্রু ভাববে ইরান Logo ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ Logo ঠাকুরগাঁও-১ আসন শূন্য, ৯০ দিনের মধ্যে উপনির্বাচন Logo বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প Logo নোঙর বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি ঘোষণা, ৭৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo গাজীপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

পাঁচটি প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশকে আড়াই বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৫৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩ ৩১৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশে পাঁচটি প্রকল্প বাস্তবায়নে আড়াই বিলিয়ন ডলার অর্থায়ন করবে বিশ্বব্যাংক। এ বিষয়ে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (১ মে) বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ের প্রেস্টন অডিটোরিয়ামে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
এদিন প্রেস্টন অডিটোরিয়ামে ‘বিশ্বব্যাংক-বাংলাদেশ অংশীদারিত্বের ৫০ বছরের প্রতিফলন’ শীর্ষক পূর্ণাঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অধিবেশন চলাকালীন দুই পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।

অধিবেশনে ভাষণ শেষে প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাসের কাছে পদ্মা সেতুর একটি ছবি তুলে দেন। তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণ নিয়ে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে দুর্নীতির মিথ্যা অভিযোগ আনা হয়েছিল।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, আমি আশা করি আগামী বছরগুলোতে আমাদের ভৌত ও সামাজিক উভয় ক্ষেত্রেই মেগা প্রকল্পে বিশ্বব্যাংক সম্পৃক্ত হবে। ২০৪১ সালের মধ্যে উচ্চ আয়ের অর্থনীতিতে পরিণত হওয়ার লক্ষ্য অর্জনের জন্য বাংলাদেশ অবকাঠামো ও লজিস্টিকসে বিনিয়োগ অব্যাহত রাখবে।

এ সময় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঁচটি প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশকে আড়াই বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

আপডেট সময় : ০১:৫৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩