ঢাকা ০২:১১ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ Logo লেবাননের সাথে যুদ্ধবিরতির কোনো চুক্তি হবেনা : ইসরায়েলি সেনাপ্রধান Logo ১১ দলীয় জোটের সমাবেশ ও মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা Logo ৬ বিভাগে প্রবল বর্ষণের পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা Logo ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ‘আসল খরচ’ হতে পারে ৪০–৫০ বিলিয়ন ডলার Logo প্রথম ভোটযুদ্ধেই বাজিমাত করলেন থালাপতি বিজয় Logo ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না বর্তমান সরকার: প্রধানমন্ত্রী Logo নাহিদ ইসলাম দুর্নীতিতে জড়িত না হলেও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ: রাশেদ খাঁন Logo আবারও বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম Logo বৃষ্টির কারণে ভেস্তে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি

জাপানের ব্যবসায়ী নেতাদের বাংলাদেশে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:১২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩ ২২৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের দ্বার উন্মুক্ত করতে জাপানের ব্যবসায়ী নেতাদের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন অব্যাহত রাখব এবং বাংলাদেশে ব্যবসা করার জন্য আপনাদের সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করব।’
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) টোকিওর হোটেল ওয়েস্টিনে জাপানি ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘কোভিড-১৯ মহামারী সত্ত্বেও বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং ২০২১-২২ অর্থবছরে প্রথমবারের মতো চার বিলিয়ন মার্কিন ডলারের মাইলফলক অতিক্রম করেছে।’

প্রধানমন্ত্রী বলেন, “গত কয়েক বছরে বাংলাদেশে কাজ করা জাপানি কোম্পানির সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে ২০১৪ সাল থেকে যখন আমরা আমাদের বৃহত্তর অংশীদারিত্বে প্রবেশ করি।”

প্রধানমন্ত্রী আরও বলেন, তিনি নিশ্চিত- জাপানি ব্যবসায়ীরাও এই ক্রমবর্ধমান প্রবণতা অনুসরণ করছেন এবং তারা বাংলাদেশে বিদ্যমান ব্যবসা সম্প্রসারণ বা নতুন ব্যবসা খুলতে ইতিবাচকভাবে আগ্রহী হবেন।

শেখ হাসিনা বলেন, “আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে আমার সরকার এবং সমস্ত প্রাসঙ্গিক সংস্থা আপনাদের এবং জাপানে আমাদের অন্যান্য বন্ধুদের বাংলাদেশে তাদের ব্যবসায়িক প্রচেষ্টায় সহায়তা করতে আগ্রহী।”

প্রধানমন্ত্রী বলেন, ‘গত পাঁচ দশকে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের দৃষ্টান্তমূলক ফলাফল দেখে আমরা আশা করি আগামী বছরগুলোতে জাপান বাংলাদেশে আরও বড় পদচিহ্ন রাখবে। আমরা ইতিমধ্যে বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর উত্থাপিত বেশ কিছু নিয়ন্ত্রক ও নীতিগত সমস্যার সমাধান করেছি।’

প্রধানমন্ত্রী আরও বলেন, তিনি নিজেই বাংলাদেশ-জাপান জয়েন্ট পাবলিক-প্রাইভেট ইকোনমিক ডায়ালগ (পিপিইডি) গঠনের সূচনা করেছিলেন এবং জাপানে পৌঁছানোর ঠিক আগে ১১ এপ্রিল পিপিইডির পঞ্চম রাউন্ডের আয়োজন করা হয়েছিল।
জাপানের শীর্ষ ব্যবসায়ী নেতারা বাংলাদেশে বিনিয়োগের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

জাপানের ব্যবসায়ী নেতাদের বাংলাদেশে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০১:১২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩