ঢাকা ১১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গবেষণার সুফল কৃষকের মাঠে পৌঁছাতে হবে: গাকৃবি উপাচার্য Logo মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি Logo হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু Logo বোরো মৌসুমে ৭০৪ ডিলারকে ১২৭ টন ব্রিডার বীজ দেবে ব্রি Logo গণভোটের গণরায় বাস্তবায়ন না হলে ফ্যাসিস্ট তাণ্ডব থামবে না: গোলাম পরওয়ার Logo কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী Logo অভিনেত্রীদের ব্যাগ-জুতা নিয়ে এত আগ্রহ কেন? শবনম ফারিয়া Logo বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ, ঘরের মাঠে ১১ সিরিজের জয়যাত্রা থামলো কিউইদের Logo ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহত Logo আশুলিয়ায় ফের শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল ছুড়ে ছত্রভঙ্গ

আগামী ২৪ ঘণ্টায় দেশের ৮ বিভাগের কোনো কোনো স্থানে ঝড়-বৃষ্টি হতে পারে

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:০৮:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ এপ্রিল ২০২৩ ২৮৩ বার পঠিত

অনলাইন ডেস্ক।।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের ৮ বিভাগের কোনো কোনো স্থানে ঝড়-বৃষ্টি হতে পারে। এতে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।

গত ১৩ এপ্রিল দেশের বিভিন্ন স্থানে শুরু হয় তীব্র তাপপ্রবাহ। টানা নয়দিন পর সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির নিচে নেমেছে। একই সঙ্গে কাটলো তীব্র তাপপ্রবাহ।

দীর্ঘদিন সারাদেশ বৃষ্টিহীন থাকায় মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ সারাদেশে ছড়িয়ে পড়ে। তীব্র গরমে দুর্বিষহ হয়ে ওঠে জনজীবন। গত ১৭ এপ্রিল সিলেটে বৃষ্টির দেখা মেলে। এরপর দেশের অন্যান্য অংশেও ধীরে ধীরে ঝড়-বৃষ্টি বাড়তে থাকে। এর সঙ্গে কমতে থাকে তাপমাত্রা।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো বাতাসসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ট্যাগস :

আগামী ২৪ ঘণ্টায় দেশের ৮ বিভাগের কোনো কোনো স্থানে ঝড়-বৃষ্টি হতে পারে

আপডেট সময় : ০৯:০৮:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ এপ্রিল ২০২৩