ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

ঈদের ছুটিতে নেতাকর্মীদের প্রতি শেখ হাসিনার নির্দেশনা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:০৩:৪১ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩ ২৩০ বার পঠিত

অনলাইন ডেস্ক।।

ঈদের ছুটিতে জনসংযোগের পাশাপাশি সরকারি প্রকল্পের উপকারভোগীদের খোঁজখবর নিতে নেতাকর্মীদের ভিডিও কলে নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার নেতাকর্মীদের সঙ্গে ভিডিওকলে কথা বলার সময় তিনি এ নির্দেশনা দেন।

এসময় ওবায়দুল কাদের জানান, সংবিধান বাদ দিয়ে অন্য কোনো দেশের ফরমায়েশি পরামর্শ গ্রহণ করা হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

কাদের বলেন, সংবিধান বাদ দিয়ে অন্য কোনো দেশের ফরমায়েশি পরামর্শ  আমরা গ্রহণ করবো না। এদেশের গণতন্ত্র যেভাবে চলছে, সেভাবে আমরা এগিয়ে যাবো। সংবিধান অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যত বাধা-বিপত্তি আসুক আমরা প্রতিহত-প্রতিরোধ করবো।

তিনি বলেন, বিএনপির নেতৃত্বে অশুভশক্তি মাথাচাড়া দিয়ে উঠছে, শেখ হাসিনার নেতৃত্বে তা প্রতিহত করা হবে।অগ্নিকাণ্ড ষড়যন্ত্রমূলক কি-না চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ বিএনপির ইতিহাসে অগ্নিকাণ্ডের ঘটনা রয়েছে। বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে আগুন নিয়ে খেলছে কি-না সেটাই এখন দেখার বিষয়।

অগ্নিসন্ত্রাস কিংবা কালোছায়া যেন বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে না পারে, তাই নেতাকর্মীদের কঠোর অবস্থানে থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের।

বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন, পদযাত্রা, অবস্থান কর্মসূচি জনসম্মতি নিয়ে আন্দোলনটা করতে পারেনি। বিএনপির কোনো আন্দোলনে জনগণ সাড়া দেয়নি। পাশাপাশি বিদেশিদের কাছে নালিশ করেই থেমে থাকেনি। ইউরোপীয় ইউনিয়ন কিংবা জাতিসংঘেও যোগাযোগের চেষ্টা করেছে। যে দেশে নিজেদের কোনো মানবাধিকার নেই তারা অন্য দেশকে কীভাবে পরামর্শ দেবে?

ট্যাগস :

ঈদের ছুটিতে নেতাকর্মীদের প্রতি শেখ হাসিনার নির্দেশনা

আপডেট সময় : ০২:০৩:৪১ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩