ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

আহত ও অসুস্থ ১১৬ পুলিশ সদস্যকে আর্থিক সহায়তা দিলেন ডিএমপি কমিশনার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:১৩:২৮ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩ ২৪৬ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ প্রতিবেদক:
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কর্তব্যরত অবস্থায় আহত ও অসুস্থ ১১৬ জন পুলিশ সদস্যকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করেছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। সোমবার ১৭ এপ্রিল ২০২৩ দুপুর ১টায় ডিএমপি হেডকোয়ার্টার্সে পুলিশ সদস্যদের মাঝে অনুদানের এ অর্থ তুলে দেন তিনি।
আর্থিক অনুদান প্রদান শেষে ডিএমপি কমিশনার বলেন, ‘আপনারা চিকিৎসার জন্য ১০ থেকে ১৫ লক্ষ টাকা খরচ করেছেন। সেই তুলনায় আমাদের সাহায্যের পরিমাণ খুবই কম। আমাদের ইচ্ছা থাকা সত্বেও আপনাদের চিকিৎসার সম্পূর্ণ অর্থ দিতে পারিনি। তারপরও আমাদের ফান্ড থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার চেষ্টা করি। অসুস্থতার গুরুত্ব বিবেচনা করে ২ লক্ষ টাকা পর্যন্ত অনুদান দিয়ে থাকি। এছাড়াও ট্রাফিক কল্যাণ তহবিল ,পুলিশ হেডকোয়ার্টার্স ও বাংলাদেশ সরকারি কল্যাণ তহবিল থেকে আহত ও অসুস্থদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়।’
ডিএমপি কমিশনার আরো বলেন, ‘সুস্থ না থাকলে পৃথিবীর সমস্ত সম্পদ আপনার কাছে নিয়ে আসলেও এর কেনো মূল্য নেই। তাই আমাদের শরীর সুস্থ রাখা দরকার। সুস্থ থাকার প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন ডিএমপি কমিশনার।’

প্রসঙ্গত, গত ১০ এপ্রিল ২০২৩ তারিখে ডিএমপি কল্যাণ তহবিল ব্যবস্থাপনা পরিষদের ৭০তম সভা ডিএমপি হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত হয়। সভায় ১১৬ জন পুলিশ সদস্যের অনুকূলে ৪৮ লাখ ২০ হাজার টাকার আর্থিক অনুদান মঞ্জুর করা হয়। এসময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড.খঃ মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট) মুহাঃ আশরাফুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মুনিবুর রহমান অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ, যুগ্ম-পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ ও বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আহত ও অসুস্থ ১১৬ পুলিশ সদস্যকে আর্থিক সহায়তা দিলেন ডিএমপি কমিশনার

আপডেট সময় : ০৮:১৩:২৮ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩