ঢাকা ১২:১৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo পাল্টাপাল্টি উত্তেজনা কমাতে সহযোগীদের ওপর হামলা না করার সিদ্ধান্ত Logo দেশে প্রথম ২৯ কার্যদিবসেই মেহেরপুরের ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড Logo রাজাপুরে ঈদ-উল-আযহা উপলক্ষে ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ Logo ঈদে আইটেল নিয়ে এলো ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি Logo তরুণদের স্বপ্নের গল্প বলছে ভিভো বাংলাদেশ Logo ২১ মে শেষ সময়, তবু অনিশ্চয়তা কাটেনি: দোকান ফিরে পাবেন কি প্রতিবন্ধী রাজ্জাক? Logo লেবাননে যুদ্ধ বন্ধ ও সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের নতুন শর্ত Logo হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মৃতের সংখ্যা বেড়ে ৪৭ Logo নিউ এনার্জি মোবিলিটির আগামী বিনির্মানে আরও তিনটি নতুন মডেল নিয়ে এলো বিওয়াইডি Logo ঈদে গাজীপুর সিটিতে ১২ ঘণ্টায় বর্জ্য অপসারণের ঘোষণা

শ্রীপুরে ঋণ পরিশোধে জমি বিক্রিতে সম্মতি না থাকায় নারীর আত্মহত্যা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:২৬:১৯ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩ ১৫৬ বার পঠিত

শ্রীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে পারিবারিক ঋণ পরিশোধে স্বামী-সন্তান জমি বিক্রি করে দেয়ায় মমতাজ আক্তার (৫০) নামের এক নারী লিচু গাছে ঝুলে আত্মহত্যা করেছেন। আজ বেলা ১২টায় উপজেলার মাওনা ইউনিয়নের শিমলাপাড়া গ্রামের এ ঘটনা ঘটে। নিহত মমতাজ আক্তার (৫০) শিমলাপাড়া গ্রামের মো. আব্দুল হালিমের স্ত্রী।
নিহতের ছেলে মাসুম রানা জানান, সম্প্রতি পারিবারিক ঋণ পরিশোধের জন্য বাবার মালিকানাধীন ৪লাখ টাকা মূল্যের সোয়া ৪শতাংশ জমি বিক্রির উদ্যোগ নেয়া হয়। ওই জমি বিক্রিতে মা মমতাজ আক্তারের সম্মতি ছিল না। কোন ভাবেই মা মমতাজ আক্তারকে জমি বিক্রিতে রাজি করাতে পারছিলেন না। আজ সকালে মায়ের অমতেই মাসুদ ও তার বাবা আব্দুল হালিম জমির বায়না করার জন্য যান। এ খবর শুনে বেলা ১২টায় বাড়ির পাশে লিচু গাছে রশি দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আশপাশের মহিলারা এগিয়ে এসে মায়ের মরদেহ গাছ থেকে নামিয়ে ঘরে আনেন।

এ বিষয়ে মাওনা ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মিন্টু মিয়া বলেন, নিহতের স্বজনদের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তের জন্য মরদেহ দাফনের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শ্রীপুরে ঋণ পরিশোধে জমি বিক্রিতে সম্মতি না থাকায় নারীর আত্মহত্যা

আপডেট সময় : ০৫:২৬:১৯ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩