ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম Logo ব্রাহ্মণবাড়িয়ায় ৫১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ Logo  কসবায় পৃথক অভিযানে একদিনেই, গাঁজাসহ ৪ জন আটক Logo মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনিয়মে ক্ষোভ প্রকাশ।। Logo ​বাগেরহাটে গভীর রাতে আইনজীবীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা Logo মোরেলগঞ্জ-শরণখোলা-খুলনা রুটে বিআরটিসির নৈরাজ্য Logo আমদানি কমাতে দ্রুত জাতীয় কেমিক্যাল নীতি চায় ব্যবসায়ীরা Logo ‘কী করে সব ভুলে যাই’—শাফিন আহমেদকে স্মরণে আবেগঘন প্রিন্স মাহমুদ Logo মানবাধিকার ইস্যুতে ইইউকে ‘ভণ্ডামিপূর্ণ’ বলল ইরান Logo সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

কসবায় ২ সিএনজি ও মাদকসহ ৩ কারবারি গ্রেফতার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৫৫:৫২ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩ ১৮৭ বার পঠিত

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৬০ বোতল ভারতীয় স্কফ সিরাপসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে কসবা থানা পুলিশ। এসময় দুইটি সিএনজি জব্দ করা হয়।
শনিবার রাত সোয়া ১০ টার দিকে কসবা পৌরসভাস্থ আড়াইবাড়ী মাদ্রাসার উত্তর পাশে হোসাইন সুপার মার্কেটের সামনে কসবা টু সৈয়দাবাদগামী পাকা সড়কের উপর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বিরাসার গ্রামের মৃত বজলু মিয়ার ছেলে মো: জুনায়েদ (২০), মৌড়াইল গ্রামের সেলিম মিয়ার ছেলে রাকিব ইসলাম (২৭) ও কাজীপাড়ার (সরকার পাড়া) মৃত ধন মিয়ার ছেলে জিয়া (৪৭)। তারা সবাই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসিন্দা।
কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন পি পি এম জানান, ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনার সময় এস আই মোঃ তানজীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে তল্লাশী চালিয়ে ৬০ বোতল স্কফ সিরাপসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় দুইটি সিএনজিও জব্দ করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কসবায় ২ সিএনজি ও মাদকসহ ৩ কারবারি গ্রেফতার

আপডেট সময় : ০৩:৫৫:৫২ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩