ঢাকা ০৫:০১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী Logo টানা তিন দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ টাকা ছাড়িয়েছে Logo মিস ইউনিভার্সে সেরা ৩০-এ বিদায়, তবুও দুই বিভাগে সেরা মাহি Logo হাথুরুসিংহের মতো কোচই বাংলাদেশের দরকার Logo তাইওয়ানে সেনা নামাতে নতুন কৌশল পরীক্ষা করছে চীন, স্যাটেলাইট ছবিতে ধরা পড়ল মহড়া Logo রাজধানী রিয়াদের দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সৌদি জোট Logo ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন Logo হিটাচির ‘স্টার নাইট’ অনুষ্ঠানে নতুন রেফ্রিজারেটর সিরিজ উন্মোচন করল ট্রান্সকম ডিজিটাল Logo আধুনিক প্রযুক্তি ও আগ্রাসী ডিজাইনে নতুন Honda Hornet 2.0, দাম ২ লাখ ৮৯ হাজার টাকা Logo নওগাঁয় ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মচারীকে শোকজ

মিস ইউনিভার্সে সেরা ৩০-এ বিদায়, তবুও দুই বিভাগে সেরা মাহি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:১৩:০৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ২৩ বার পঠিত

মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বিশ্বমঞ্চে লাল-সবুজের প্রতিনিধিত্ব করেছেন মডেল-অভিনেত্রী সামিরা খান মাহি। বিশ্বসুন্দরীর মুকুট ছোঁয়ার মূল দৌড়ে সেরা ৩০-এ জায়গা না পেলেও খালি হাতে ফেরেননি তিনি। মূল প্রতিযোগিতায় পিছিয়ে পড়লেও দর্শকদের ভালোবাসা ও ভোটে দুটি গুরুত্বপূর্ণ বিভাগে সেরার মুকুট ঠিকই জিতে নিয়েছে বাংলাদেশ। সুইমস্যুট ও ইভনিং গাউন-এই দুই পর্বেই পাবলিক ফ্যান ভোটিংয়ে বিজয়ী হয়েছে লাল-সবুজের এই প্রতিনিধি। পাশাপাশি, ন্যাশনাল কস্টিউম বিভাগে প্রথম রানারআপ হওয়ার গৌরবও অর্জন করেছেন মাহি।

প্রতিযোগিতার সুইমস্যুট পর্ব থেকেই মূলত আলোচনায় উঠে আসেন তিনি। প্রচলিত ধারা ভেঙে বিকিনির বদলে পুরো শরীর ঢাকা নীল রঙের ফিটিং পোশাকে মঞ্চে হাজির হন মাহি, যার সঙ্গে যুক্ত ছিল পেছনে ছড়িয়ে পড়া লম্বা নীল কাপড়।

তার এই ব্যতিক্রমী লুক ও আত্মবিশ্বাসী পারফরম্যান্স অনলাইনে বেশ প্রশংসা পায়। শেষ পর্যন্ত সেই পর্বে দর্শকদের ভোটেও সাফল্যের হাসি হাসেন তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে এই সুখবর ভাগ করে নেন মাহি। তার ভাষায়, ৭৫তম মিস ইউনিভার্সে সুইমস্যুট ও ইভনিং গাউন-দুই বিভাগেই পাবলিক ফ্যান ভোটিংয়ে বিজয়ী হয়েছে বাংলাদেশ, আর ন্যাশনাল কস্টিউম বিভাগে এসেছে প্রথম রানারআপের স্বীকৃতি।

বৈশ্বিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করলেও এই অর্জন দেশের সব মানুষের বলেই মনে করেন তিনি।

আরেকটি পোস্টে বিশেষ পুরস্কারের তালিকায় বাংলাদেশের নামের পাশে নিজের নাম দেখে কৃতজ্ঞতা প্রকাশ করেন মাহি। পুরো পথচলায় সমর্থকদের ভালোবাসা, দোয়া ও উৎসাহই তাকে এগিয়ে চলার সাহস দিয়েছে বলে জানান তিনি। প্রতিটি ধাপে বাংলাদেশকে মনে ধারণ করার কথা জানিয়ে এই ভালোবাসাকেই নিজের সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে উল্লেখ করেছেন মাহি।

ট্যাগস :

মিস ইউনিভার্সে সেরা ৩০-এ বিদায়, তবুও দুই বিভাগে সেরা মাহি

আপডেট সময় : ১২:১৩:০৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬