ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন হবে: মাহদী আমিন Logo বছরে ৩৮৪ টন স্বর্ণ উৎপাদন করে শীর্ষে এশিয়ার দেশ Logo এইচএসসি পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন Logo শিশুটি মারা যাওয়ার পর বসতঘর থেকে উদ্ধার হলো বিষধর পদ্ম গোখরা Logo তানিয়া বৃষ্টির অভিনয়ে মুগ্ধ দর্শক, ২২ ঘণ্টায় কত ভিউ? Logo বৃষ্টিতে হয়নি টস, আগেভাগেই লাঞ্চ সেঞ্চুরিয়নে Logo ১২ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব Logo বৈঠক শেষে নাহিদ ইসলাম • ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী Logo নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি Logo নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স

তানিয়া বৃষ্টির অভিনয়ে মুগ্ধ দর্শক, ২২ ঘণ্টায় কত ভিউ?

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:০০:৫২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ১০ বার পঠিত

মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর অস্ত্রোপচার, চিকিৎসা ও কেমোথেরাপির মধ্য দিয়ে যেতে হয়েছে অভিনেত্রী তানিয়া বৃষ্টিকে। দীর্ঘ নয় মাস অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। অবশেষে গত ২৬ অক্টোবর শুটিংয়ে ফেরেন এই অভিনেত্রী। আর নতুন নাটকে ফিরেই দর্শকের প্রশংসায় ভাসছেন তিনি।

নির্মাতা ইকসান রনির ‘অংশীদার’ নাটকের মধ্য দিয়ে অভিনয়ে ফিরেছেন তানিয়া বৃষ্টি। গত শনিবার প্রযোজনা প্রতিষ্ঠান কেএসআই এন্টারটেইনমেন্টের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে নাটকটি। মুক্তির পর থেকেই নাটকটি নিয়ে দর্শকের মধ্যে বেশ আগ্রহ দেখা যাচ্ছে। মাত্র ২২ ঘণ্টায় নাটকটির ভিউ দাঁড়ায় ১৫ লাখ ৮৫ হাজারে।

পারিবারিক টানাপোড়েন, নারীর ন্যায্য সম্পত্তির অধিকার, আত্মমর্যাদা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘অংশীদার’। ইকসান রনির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটির সংলাপ লিখেছেন ফারুক আহমেদ রানা ও নন্দী জুয়েল। কাজী সাইফুল ইসলামের প্রযোজনায় নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, তানিয়া বৃষ্টি ও ডলি জহুর।

নাটকটির গল্প ও অভিনয় দর্শকের মধ্যে আবেগ তৈরি করেছে। বিশেষ করে নারীর সম্পত্তির অধিকার নিয়ে নাটকের বক্তব্যের সঙ্গে নিজেদের জীবনের অভিজ্ঞতার মিল খুঁজে পেয়েছেন অনেকে।

সুমাইয়া নামে এক দর্শক মন্তব্যের ঘরে লিখেছেন, ‘নাটকটা দেখে কেঁদে ফেললাম। আমরাও তিন বোন, ভাই নেই। যার ছেলে নেই তার সম্পত্তি ভাইয়ের ছেলেরা পাবে- এ আইনটা আমাকে খুব কষ্ট দেয়।’

ফারজানা নামের আরেক দর্শক লিখেছেন, ‘নাটকটির সঙ্গে বাস্তবতার অনেক মিল, আমাদের সঙ্গেও মিলে গেল। আমরাও দুই বোন, বাবা মারা গেছেন। আত্মীয়স্বজনদের কত রূপে দেখছি, কিন্তু বাবা মারা যাওয়ার আগে আমাদের নামেও দলিল করে দিয়ে গেছেন।’

অন্যদিকে দীর্ঘ বিরতির পর তানিয়া বৃষ্টিকে অভিনয়ে ফিরে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার ভক্তরা-অনুরাগীরা। আরোশি নামে একজন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। তানিয়া বৃষ্টি আপুকে আবার নতুন নাটকে আমাদের মাঝে ফিরে পেয়েছি। আপু তুমি যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো-এই দোয়া করি।’

আরেক দর্শক লিখেছেন, ‘সবচেয়ে বেশি ভালো লাগছে প্রিয় অভিনেত্রী বৃষ্টি আপুকে নাটকে ফিরে পেয়েছি। এভাবে সুস্থ থেকে দর্শকদের নাটক উপহার দিন তানিয়া বৃষ্টি।’

দর্শকের এমন সাড়ায় উচ্ছ্বসিত নাটকটির নির্মাতা ইকসান রনি। তিনি বলেন, ‘অংশীদার’ মূলত আমাদের সমাজেরই একটি বাস্তব চিত্র। এই কাজের মাধ্যমে নারীর ন্যায্য অধিকার এবং আত্মমর্যাদার গল্পটি সবার সামনে তুলে ধরতে চেয়েছি। মাত্র ২২ ঘণ্টায় দর্শকেরা যেভাবে নাটকটি গ্রহণ করেছেন, তা পুরো টিমের জন্য বড় অনুপ্রেরণা।

তানিয়া বৃষ্টির সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে নির্মাতা আরও বলেন, গত বছরের শেষ দিকে অভিনেত্রীর সঙ্গে তার কাজ করার কথা ছিল। কিন্তু হঠাৎ তানিয়ার অসুস্থতার খবর পাওয়ায় সেই কাজ আর হয়ে ওঠেনি। মাসখানেক আগে আবার তাদের মধ্যে যোগাযোগ শুরু হয়। নাটকের গল্প পড়ে তানিয়া নিজেই ফোন করে কাজটি করার আগ্রহ প্রকাশ করেন।

নির্মাতা জানান, শুটিংয়ের আগে দুই দিন তারা একসঙ্গে বসেছিলেন। তানিয়াও অভিনয়ে ফেরার জন্য বেশ উদ্গ্রীব ছিলেন। শুটিংয়ে তাকে আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসী মনে হয়েছে। ‘অংশীদার’ নাটকে নিজের চরিত্রেও তিনি দারুণ অভিনয় করেছেন।

দীর্ঘ অসুস্থতা ও চিকিৎসার ধকল কাটিয়ে অভিনয়ে ফিরে নতুন নাটকেই দর্শকের এমন ভালোবাসা পাওয়া তানিয়া বৃষ্টির জন্য নিঃসন্দেহে আনন্দের।

ট্যাগস :

তানিয়া বৃষ্টির অভিনয়ে মুগ্ধ দর্শক, ২২ ঘণ্টায় কত ভিউ?

আপডেট সময় : ০৪:০০:৫২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬