সংবাদ শিরোনাম :
ধামরাইয়ে প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০৫:১৪:০৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ৪৯ বার পঠিত

মোঃ শাকিল হোসাইনঃ ধামরাই প্রতিনিধিঃ ঢাকার ধামরাইয়ে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২ তম জন্মদিন উপলক্ষে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার জুমার নামাজের পর ডাউটিয়া মাদ্রাসা প্রাঙ্গণে ঢাকা জেলা পরিষদের প্রশাসক ও ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদের আয়োজনে এই পবিত্র কোরআন খতম ও দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল শেষে মাদ্রাসার শিক্ষার্থী সহ উপস্থিত সবার মাঝে খাবার বিবরণ করা হয়। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত ও করা হয়।


















