ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মালয়েশিয়া-হংকংয়ের পর বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক Logo ধামরাইয়ে পাশান আল চিশতি দরবার শরীফে ওরশ মাহফিল অনুষ্ঠিত Logo কীর্তির শরীরে বারবার হাত, মিস্কিনের আচরণে অস্বস্তিতে অভিনেত্রী Logo ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন, ইতিহাসের সেরা অবস্থানে মরক্কো Logo এক লাখ কোটি ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনের পথে ভারত Logo এবার মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ Logo গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়ি ভাঙচুর-আগুন Logo দেশে ৬০০এস ৫জি নিয়ে এলো অনার, প্রকাশ করল নতুন ব্র্যান্ড অ্যান্থেম Logo বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু Logo পাকিস্তানের চারটি প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা রয়েছে

এক লাখ কোটি ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনের পথে ভারত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:২৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ৩১ বার পঠিত

চলতি ২০২৬-২৭ অর্থবছরে পণ্য ও সেবা মিলিয়ে ১ লাখ কোটি ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনের পথে রয়েছে ভারত। দেশটির বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল বুধবার (১৮ নভেম্বর) এ কথা জানিয়েছেন।

শিল্প ও বাণিজ্য সংগঠন ফিকির (এফআইসিসিআই) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, চলতি অর্থবছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারতের রপ্তানি বেড়েছে ১৬ দশমিক ৬ শতাংশ। এই প্রবৃদ্ধির ফলে ১ লাখ কোটি ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনের আশা করছে দেশটি।

রাজেশ আগরওয়াল বলেন, বৈশ্বিক বাণিজ্যে নানা অনিশ্চয়তা থাকলেও ভারত ভালো করছে। তিনি বলেন, চলতি বছর পণ্য ও সেবা মিলিয়ে ১ লাখ কোটি ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনের পথে রয়েছি আমরা।

এর আগে গত অর্থবছরে ভারত সর্বোচ্চ ৮৬ হাজার ৩০০ কোটি ডলারের পণ্য ও সেবা রপ্তানি করেছিল।

বাণিজ্য সচিব আরও বলেন, বিশ্ববাণিজ্যে অনিশ্চয়তার মধ্যেও ভারতের একটি সুবিধা রয়েছে। দেশটিকে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে একটি ‘বিশ্বস্ত’ অংশীদার হিসেবে দেখা হয়।

ট্যাগস :

এক লাখ কোটি ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনের পথে ভারত

আপডেট সময় : ০২:২৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬