ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আখাউড়ায় বিএনপি-ছাত্রদলের সংঘর্ষ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন Logo দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo সাহিত্য মানুষের মনের দরজা খুলে দেয় Logo সেন্সরে জমা পড়েছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo বিশ্ব ডায়াবেটিকস দিবসে ধামরাই পপুলার হাসপাতালের উদ্যােগে র‍্যালি ও ফ্রি পরীক্ষা Logo ভিভো ভি৮০-এর প্রি-অর্ডারে বাড়তি সুবিধা ও উপহার Logo ইউপি নির্বাচন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন আব্দুল কাদের Logo হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে Logo গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ Logo ‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’ সমালোচকদের কড়া জবাব দিলেন পারশা

সেন্সরে জমা পড়েছে সুমন পলাশের ‘ফিল্টার’

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২০:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ৩২ বার পঠিত

অনলাইন প্রেম, প্রতারণা ও সাইবার অপরাধের গল্পে ব্যতিক্রমী চলচ্চিত্র

বিনোদন প্রতিবেদক : অনলাইন প্রেমের আড়ালে প্রতারণা, ভুয়া পরিচয়ে মানুষকে ফাঁদে ফেলা, ছবি বিকৃত করে ব্ল্যাকমেইল এবং সাইবার অপরাধের ভয়াবহতা—সমসাময়িক সমাজের এমন নানা বাস্তব চিত্র নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘ফিল্টার’ জমা পড়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর সার্টিফিকেশন বোর্ডে। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে চলচ্চিত্রটি। উইনার গ্রুপ নিবেদিত এবং সিনথিয়া ফিল্মস পরিবেশিত ‘ফিল্টার’ পরিচালনা করেছেন সুমন চৌধুরী মোহাম্মদ সরোয়ার হোসেন খান (সুমন পলাশ)। চলচ্চিত্রটির প্রযোজক রবিউল ইসলাম রবি। বর্তমান সময়ে প্রযুক্তির অপব্যবহার করে কীভাবে অনলাইন প্রেমের সম্পর্ককে প্রতারণার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে, কীভাবে ভুয়া ছবি ও পরিচয়ের মাধ্যমে মানুষকে হানিট্র্যাপের ফাঁদে ফেলা হচ্ছে—এসব বিষয় উঠে এসেছে চলচ্চিত্রটির গল্পে। পাশাপাশি সাইবার অপরাধ প্রতিরোধে বাংলাদেশ পুলিশের তৎপরতা, অপরাধীদের শনাক্ত করার কার্যক্রম এবং ভুক্তভোগীদের বাস্তব পরিস্থিতিও গল্পের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে স্থান পেয়েছে। নেত্রকোনার বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়িত হয়েছে চলচ্চিত্রটি। নির্মাতার দাবি, প্রচলিত ধারার বাইরে গিয়ে সামাজিক সচেতনতা ও বাস্তবধর্মী কাহিনির সমন্বয়ে ‘ফিল্টার’ নির্মাণ করা হয়েছে। বিনোদনের পাশাপাশি চলচ্চিত্রটি দর্শকদের অনলাইন প্রতারণা ও সাইবার অপরাধ সম্পর্কে সচেতন হতে গুরুত্বপূর্ণ বার্তা দেবে।
চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ওমর মালিক, চাঁদনী শেখ, লোকমান শুভ, জাফরিন সাজ, সাদেক সিদ্দিকী, রবিউল ইসলাম রবি, আয়েশা, মুক্তি, স্বপ্না, ইদ্রিস ডুবজল, পাপিয়া, বাচ্চু ও প্রিন্সেস বিউটিসহ আরও অনেকে। ‘ফিল্টার’-এর চিত্রগ্রহণ করেছেন মাসুদ পারভেজ সবুজ। গল্পের মূল ভাবনা জেসমিন আক্তার নদীর, কাহিনি লিখেছেন রওশন আক্তার রত্না এবং সংলাপ রচনা করেছেন খাজা তারিক। চলচ্চিত্রটির সম্পাদনা, শব্দ সংযোজন ও পূর্ণ বিন্যাসের দায়িত্ব পালন করেছেন রুদ্রা আচার্য। রূপসজ্জায় রয়েছেন মো. শামীম।
চলচ্চিত্রটির গান লিখেছেন সালাউদ্দিন সাগর, মিজানুর রহমান, আকাশ আচার্য ও শরিফুল উদ্দিন। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন খান মনিরুজ্জামান, তানজিলা, রুদ্রা আচার্য ও সোমা আকাশ। নৃত্য পরিচালনা করেছেন বিল্লাল হোসেন।বাংলাদেশ চলচ্চিত্র কল্যাণ সোসাইটির সার্বিক সহযোগিতায় এবং সায়মন তারিক টিমের উদ্যোগে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি।
সবকিছু ঠিক থাকলে সেন্সর প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই দর্শকদের সামনে আসবে ‘ফিল্টার’। সমসাময়িক সামাজিক সংকট, অনলাইন প্রতারণা ও সাইবার অপরাধের বাস্তব চিত্র বড় পর্দায় তুলে ধরার মধ্য দিয়ে চলচ্চিত্রটি দর্শকদের মধ্যে নতুন আলোচনা তৈরি করবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

ট্যাগস :

সেন্সরে জমা পড়েছে সুমন পলাশের ‘ফিল্টার’

আপডেট সময় : ০৩:২০:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬