ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি Logo নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স Logo প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী Logo জয়ের দিনে পিএসজির দুঃসংবাদ, গুরুতর চোটে মাঠ ছাড়লেন দেজিরে দুয়ে Logo বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এআই ব্যবহার করে জালিয়াতি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ Logo পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই : ডিএই Logo ব্যাংকের পরিচালনা পর্ষদে আসছে বড় পরিবর্তন, থাকতে পারবেন না রাজনীতিবিদরা Logo ধামরাইয়ে খিচুড়ি নিয়ে বিরোধে যুবককে গুলি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে Logo ধামরাইয়ে প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল Logo ৩০০ বছরের পুরোনো দিঘির পাড়ে ‘ইত্যাদি’, থাকছে যেসব আয়োজন

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৩১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ১৩৪ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ প্রতিবেদক : বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২। ব্যস্ত দিনের কাজ, যোগাযোগ ও ব্যক্তিগত জীবনের নানা প্রয়োজনে নির্ভরযোগ্য সঙ্গী হতে ফোনটিতে রয়েছে শক্তিশালী ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা দিতে তৈরি। সকালের কাজ শুরু থেকে দিনের শেষ পর্যন্ত গ্রাহকের সঙ্গে যোগাযোগ, জরুরি মেসেজের উত্তর, মোবাইল পেমেন্ট ও ব্যাংকিং কিংবা ব্যবসার হিসাব-নিকাশ, সবকিছুতেই স্মার্টফোন এখন দৈনন্দিন কাজের গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার মালিক, স্থানীয় সেবা প্রদানকারী, প্রস্তুতকারক, ব্যবসায়ী ও অনলাইন বিক্রেতাদের জন্য সারাদিনের ব্যস্ততায় দীর্ঘস্থায়ী ব্যাটারি বাড়তি সুবিধা দেয়। এসব দৈনন্দিন প্রয়োজনের কথা মাথায় রেখেই তৈরি হয়েছে ভিভো ওয়াই৩২।
ব্যাটারির সক্ষমতার পাশাপাশি ওয়াই৩২-এ দীর্ঘস্থায়ী ব্যবহারের জন্য রয়েছে ৬ বছরের ব্যাটারি হেলথ ও ৪৪ ওয়াট ফ্ল্যাশচার্জ। এর ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্ভরযোগ্য কার্যক্ষমতা গরম আবহাওয়াতেও স্থিতিশীল পারফরম্যান্স নিশ্চিত করে। এমনকি এমন আবহাওয়াতেও ফোনটিতে সর্বোচ্চ ২০ ঘণ্টা পর্যন্ত শর্টস ভিডিও দেখা যায়। ভিভো ওয়াই৩২-এর নান্দনিক নকশায়ও রয়েছে বাড়তি আকর্ষণ। গোধূলির আকাশের গভীর লালচে-বাদামি রং থেকে অনুপ্রাণিত টোয়াইলাইট রেড ঢাকার পরিশীলিত সৌন্দর্যকে তুলে ধরে, আর সানসেট অরেঞ্জ ফুটিয়ে তোলে কক্সবাজারের প্রাণবন্ত আবহ। প্রিমিয়াম মেটালিক ক্যামেরা নকশা ও ডায়নামিক লাইট এর সৌন্দর্যে যোগ করেছে ভিন্ন মাত্রা। দৈনন্দিন ব্যবহারে বাড়তি সুরক্ষার জন্য ওয়াই৩২-এ রয়েছে ভিভোর সবচেয়ে শক্তিশালী পানি প্রতিরোধ ব্যবস্থা, আইপি৬৮ ও আইপি৬৯ ধুলা ও পানি প্রতিরোধ ক্ষমতা এবং অ্যান্টি-ড্রপ আর্মার । এমনকি ফোনটি সর্বোচ্চ ৩ মিটার পানিতে ৩০ মিনিট পর্যন্ত ডুবে থাকতে পারে। ভিভো ওয়াই৩২ বাংলাদেশ জুড়ে ভিভোর অনুমোদিত শোরুমগুলোতে পাওয়া যাবে। ৪ জিবি + ১২৮ জিবি সংস্করণের দাম ৩০,৯৯৯ টাকা এবং ৬ জিবি + ১২৮ জিবি সংস্করণের দাম ৩৪,৯৯৯ টাকা। এছাড়াও, আগাম ক্রেতাদের জন্য থাকছে বিশেষ প্রি-অর্ডার অফার।
দীর্ঘস্থায়ী ব্যাটারি, আকর্ষণীয় নকশা ও দৈনন্দিন ব্যবহারের উপযোগী সুরক্ষা সুবিধার সমন্বয়ে ভিভো ওয়াই৩২ কাজ ও ব্যক্তিগত জীবনের ব্যস্ততায় ব্যবহারকারীদের পাশে থাকতে তৈরি।

ট্যাগস :

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

আপডেট সময় : ০৩:৩১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬