ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নাকচ Logo এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনা হবে: শিক্ষামন্ত্রী Logo বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ারবাডস Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে Logo দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭ Logo নতুন বুটে ইনজুরিতে পড়তে পারেন এমবাপ্পে, আগেই সতর্ক করেছিলেন ফিজিও Logo অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান Logo চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ

বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ারবাডস

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:১২:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ৪০ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ প্রতিবেদক : আধুনিক ডিজাইন, আরামদায়ক ব্যবহার এবং উন্নত অডিও প্রযুক্তির সমন্বয়ে বাংলাদেশের বাজারে এসেছে হাইফিউচার ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ারবাডস। আন্তর্জাতিক প্রযুক্তি ব্র্যান্ড হাইফিউচার এর এই নতুন ক্লিপ-ইয়ারবাডসটি বাংলাদেশে এনেছে দেশের শীর্ষস্থানীয় আইসিটি পণ্য পরিবেশক ও সলিউশন প্রদানকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। হাইফিউচার ফ্লেক্সক্লিপ-এ রয়েছে ওপেন ও ক্লিপ ইয়ার ডিজাইন, যা প্রচলিত ইন-ইয়ার হেডফোনের তুলনায় ভিন্নধর্মী ব্যবহার অভিজ্ঞতা দেওয়ার পাশাপাশি দীর্ঘসময় ব্যবহারে আরাম নিশ্চিত করার জন্য তৈরি। ক্লিপ-ইয়ার ডিজাইনের কারণে এটি কানে স্থিরভাবে অবস্থান করে এবং ব্যবহারকারীর আশপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকার সুযোগও রাখে। ওয়্যারলেস কানেক্টিভিটির জন্য ইয়ারবাডসটিতে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ ৫.৪ প্রযুক্তি। কলের সময় পরিষ্কার ভয়েস নিশ্চিত করতে এতে রয়েছে ফোর-মাইক এনভারনমেন্ট নয়েজ ক্যানসেলেশন কলিং সিস্টেম, যা আশপাশের অনাকাঙ্ক্ষিত শব্দ কমাতে সহায়তা করে। শব্দের মান উন্নত করতে এতে রয়েছে ১২ এমএম ড্রাইভার উইথ ব্যাজ বুস্ট যার মাধ্যমে গান, ভিডিও কিংবা অন্যান্য অডিও কনটেন্টে শক্তিশালী বেস ও সমৃদ্ধ সাউন্ড পাওয়ার সুবিধা রয়েছে। ব্যাটারি পারফরম্যান্সের দিক থেকেও ইয়ারবাডসটি দীর্ঘস্থায়ী ব্যবহারের জন্য তৈরি। একবার চার্জে এটি সর্বোচ্চ ৩০ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক সুবিধা দিতে পারে। পাশাপাশি আইপিএস৫ ওয়াটারপ্রুফ রেটিং থাকায় ঘাম ও পানির ছিটেফোঁটা থেকে সুরক্ষার সুবিধা পাওয়া যাবে, যা দৈনন্দিন ব্যবহার, ভ্রমণ ও হালকা আউটডোর অ্যাক্টিভিটির জন্য উপযোগী। বর্তমানে কালো এবং শ্যাম্পেইন গোল্ড দুই রঙ্গে এই ইয়ার হেডফোনটি পাওয়া যাচ্ছে যার খুচরা মূল্য ৪,২৯৯ টাকা।

ট্যাগস :

বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ারবাডস

আপডেট সময় : ১২:১২:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬