ঢাকা ১১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সহজ অর্থায়নে স্বপ্নের গাড়ি, ইউসিবি-বিওয়াইডির নতুন যাত্রা শুরু Logo ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি Logo ব্রাহ্মণবাড়িয়ায় “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে গণসচেতনতা তৈরীতে সমন্বয় সভা Logo প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর Logo ৬০ লাখ ডলারে গয়না লুটের মামলায় মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান Logo ভেজা আউটফিল্ডে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ Logo পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি Logo ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ Logo ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা Logo রাজাপুরে রফিকুল ইসলাম জামালকে গণসংবর্ধনা

সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বড় ভাই জেলে , ছোট ভাই নিখোঁজ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:০৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩ ২০৭ বার পঠিত

মোংলা প্রতিনিধি:
সুন্দরবনে মাছ ধরতে গত ৭ এপ্রিল বাড়ি থেকে রওনা হয়েছিল সাগর নাথ (২৫) ও হিলটন নাথ (১৮) নামে আপন দুই ভাই। এসময় অবৈধভাবে মাছ শিকারের দায়ে বড় ভাই সাগর নাথসহ তিন জেলে বন রক্ষীদের হাতে আটক হলেও নিখোঁজ রয়েছে সাগর নাথের ছোট ভাই হিলটন নাথ।
নিখোঁজ হিলটন নাথ মোংলা উপজেলার চিলা গ্রামের দিনমজুর মিঠু নাথের ছেলে। নিখোঁজ হিলটনের সন্ধানে তার পরিবারসহ এলাকাবাসী পশুর নদী ও সুন্দরবনের আশে পাশে তাকে খুঁজে বেড়াচ্ছেন।
হিলটন নাথের চাচা স্বপন নাথ জানান হিলটন মোংলা ইপিজেডের কর্মরত একজন শ্রমিক। শুক্রবার রাতে তার বড় ভাইসহ আরও দুজন সুন্দরবনের খালে মাছ ধরতে রওনা হলে তাদের সাথে মাছ ধরতে যায় হিলটন। পরদিন শনিবার সকাল বেলা আমরা জানতে পারি সুন্দরবনে মাছ ধরার অপরাধে সাগর নাথসহ বাকি দুজনকে বন রক্ষীরা আটক করে নিয়ে গেছে। এসময় তাদের সাথে দেখা করে হিলটন কোথায় আছে জানতে চাইলে সাগরসহ অন্যরা জানায় রাতে বনরক্ষীরা তাদের আটকের সময় হিলটন ভয়ে নদীতে ঝাঁপ দেয়। কিন্তু তাদের তিনজনকে বনরক্ষীরা আটক করতে পারলেও হিলটনকে তারা পায়নি।
শনিবার (৮ এপ্রিল) থেকে পরিবারের লোকজনসহ এলাকাবাসী হিলটনকে নদী এবং সুন্দরবনে অনেক খোঁজাখুজি করেও এখনো তার কোন সন্ধান পায়নি নিখোঁজ হিলটন মরে গেছে নাকি বেঁচে আছে তাও বলতে পারছেনা তারা। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মাহাবুব হাসান জানান অবৈধভাবে সুন্দরবনের করমজলের ৮ নং খালে মাছ শিকার কালে বনরক্ষীদের হাতে অসিম শেখ, জাকির শেখ ও সাগর নাথ নামে তিন জেলে নৌকাসহ আটক হয়। এসময় আর কাউকে নৌকায় পাওয়া যায়নি। আটককৃত ব্যক্তিদের সাথে আর কেউ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন তাদের সাথে আর কেউ ছিলনা। সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান, সোমবার উপজেলার চিলা এলাকার কিছু লোক এসে তাকে জানায় মাছ ধরতে এসে হিলটন নামে তাদের একজন লোক নিখোঁজ রয়েছে। তার সন্ধান পেতে সহায়তা চাইলে উর্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলে তাদের সাথে আমাদের বনরক্ষীদের বনে এবং নদীতে পাঠিয়েছি। নিখোঁজ হিলটনের বাবা মিঠুনাথ কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার দুইটা ছেলে বড় ছেলেটা মাছ ধরতে গিয়ে মামলা খেয়ে জেলে আছে, আর ছোট ছেলেটা নিখোঁজ রয়েছে। জানিনা আমার বুকের মানিক বেঁচে আছে নাকি মরে গেছে। গত শনিবার থেকে এখন পর্যন্ত আমার মানিককে খুঁজে পায়নি। জীবিত না পারলেও মৃত লাশটা অন্তত আমাকে এনে দিন।

সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বড় ভাই জেলে , ছোট ভাই নিখোঁজ

আপডেট সময় : ০৬:০৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩