বিশ্বের প্রথম কেইজ ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০
- আপডেট সময় : ০৫:১৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ১৩৬ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ প্রতিবেদক : গ্লোবাল টেকনোলজি এমপাওয়ারমেন্ট ব্র্যান্ড আইটেল নির্ভরযোগ্য স্মার্টলাইফ পণ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতির অংশ হিসেবে বাজারে এনেছে নতুন আইটেল পাওয়ার ৮০। কঠিন ও পরিবর্তনশীল পরিবেশে আউটডোর ব্যবহার কারীদের জন্য বিশেষভাবে তৈরি এই রাগড স্মার্টফোনটিতে রয়েছে ডুয়াল-সার্টিফায়েড রাগড প্রোটেকশন, শক্তিশালী ব্যাটারি, ইন্টেলিজেন্ট এআই অ্যাডাপ্টেশন এবং প্রয়োজনীয় পারফরম্যান্স।
টেকসই বিল্টের পাশাপাশি মিনিমালিস্ট ও ট্রেন্ডি ডিজাইনের সমন্বয়ে তৈরি ফোনটি অতিরিক্ত প্রোটেক্টিভ কেসের প্রয়োজন কমিয়ে আউটডোরে প্রতিদিনের ব্যবহারে নির্ভরযোগ্য সাপোর্ট দিতে তৈরি করা হয়েছে।
কঠিন পরিবেশে কাজ ও দৈনন্দিন ব্যবহারের কথা মাথায় রেখে আইটেল পাওয়ার ৮০ -এ রয়েছে অল-সিনারিও রাগড প্রোটেকশন সিস্টেম, যা দুর্ঘটনাজনিত পড়ে যাওয়া, ধাক্কা, পানি, ধুলোসহ বিভিন্ন চ্যালেঞ্জিং পরিস্থিতি মোকাবিলায় তৈরি। ফোনটিতে রয়েছে এসজিএস ৫-স্টার গোল্ড ড্রপ-প্রুফ সার্টিফিকেশন এবং এমআইএল-এসটিডি-৮১০ মিলিটারি-গ্রেড ডিউরেবিলিটি। পাশাপাশি, এতে রয়েছে বিশ্বের প্রথম কেইজ ফ্রেম কনসেপ্টে ডিজাইন করা স্মার্টফোন, যা আঘাতের শক্তি শোষণ ও ছড়িয়ে দিতে সাহায্য করে। আইপি৬৮ ও আইপি৬৯ প্রোটেকশনের কারণে পাওয়ার ৮০ ধুলো, কাদা, পানিতে ডুবে যাওয়া, উচ্চচাপের পানি এবং পরিবর্তনশীল আবহাওয়ার মতো পরিস্থিতিতেও নির্ভরযোগ্যভাবে কাজ করার জন্য তৈরি।




















