ঢাকা ১১:১৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন Logo বিশ্বের প্রথম কেইজ ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০ Logo মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম মারা গেছেন Logo প্রিয় অভিনেত্রীকে দেখতে ভিড়, হুড়োহুড়িতে গাড়িতে পাথর ছুড়ল ভক্তরা Logo এশিয়ান গেমস: মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র, বাংলাদেশের বিদায় Logo আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ সদস্য Logo ব্রাহ্মণবাড়িয়ায় কাশবনে হাত-মুখ বাঁধা মরদেহ উদ্ধার Logo নজরুলের চেতনায় আলোকিত প্রজন্ম গড়ার আহ্বান Logo সাতক্ষীরার এমপির সঙ্গে সম্পর্কে জড়ানোর মূল হোতা শ্যালক ওবায়দুর: মরিয়মের বাবা Logo বাংলাদেশ আর্চারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন

হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:০৭:২৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৪২ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ প্রতিবেদক : চীনের সাংহাইয়ে ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হুয়াওয়ে কানেক্ট ২০২৬-এ বিশ্বের বিভিন্ন প্রান্তের শিল্পখাতের নেতৃবৃন্দ, গ্রাহক, সহযোগী ও প্রযুক্তিবিশেষজ্ঞগণ অংশ নেন। কৃত্রিম বুদ্ধিমত্তা, উন্নত ডিজিটাল সংযোগ এবং উন্মুক্ত সহযোগিতার মাধ্যমে কীভাবে আরও বুদ্ধিমত্তাসম্পন্ন, উৎপাদনশীল ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গড়ে তোলা যায়, তা ছিল এই আয়োজনের মূল আলোচ্য বিষয়।
“অ্যাডভান্সিং দ্য এজেন্টিক ওয়ার্ল্ড” প্রতিপাদ্যে আয়োজিত হুয়াওয়ের এ বার্ষিক ফ্ল্যাগশিপ ইভেন্টে এমন একটি ভবিষ্যতদৃষ্টি তুলে ধরা হয়, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যক্তি, প্রতিষ্ঠান ও শিল্পখাতকে আরও উন্নত সিদ্ধান্ত গ্রহণ, উৎপাদনশীলতা, উদ্ভাবন এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টিতে সহায়তা করবে। হুয়াওয়ে বলছে, বুদ্ধিমত্তাসম্পন্ন বিশ্ব গঠনে উন্মুক্ত সহযোগিতা এবং সবার অংশগ্রহণ অপরিহার্য। কৃত্রিম বুদ্ধিমত্তার সুফল যাতে দায়িত্বশীল, নিরাপদ ও টেকসই উপায়ে আরও বেশি মানুষের কাছে পৌঁছায়, সেজন্য সরকার, বিভিন্ন প্রতিষ্ঠান, প্রযুক্তি প্রতিষ্ঠান, ডেভেলপার এবং শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছে প্রতিষ্ঠানটি।
মূল বক্তব্যে হুয়াওয়ের ডেপুটি চেয়ারম্যান অব দ্য বোর্ড ও রোটেটিং চেয়ারম্যান ডেভিড ওয়াং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি ব্যবহারে বিভিন্ন শিল্পখাতকে সহায়তা করতে হুয়াওয়ের নতুন কিছু সমাধান উন্মোচন করেন।
এর মধ্যে রয়েছে এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড, উন্নত কম্পিউটিং সক্ষমতার তাইশান ৯৫০ সুপারপড এবং এআইভিত্তিক কাজের জন্য ডেটা সংরক্ষণ ও ব্যবস্থাপনায় সহায়ক ওশানস্টোর এম৯০০। এসব নতুন সমাধানের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো তাদের ডিজিটাল অবকাঠামো আরও শক্তিশালী করতে, ক্রমবর্ধমান ডেটা ব্যবস্থাপনা আরও কার্যকর করতে এবং এআই প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণে সহায়তা পাবে।
হুয়াওয়ে গ্রাহক ও সহযোগীদের সাথে কাজ করে ডিজিটাল রূপান্তরকে এগিয়ে নিতে এবং সবার জন্য একটি পূর্ণাঙ্গভাবে সংযুক্ত ও বুদ্ধিমত্তাসম্পন্ন ভবিষ্যৎ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।

ট্যাগস :

হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি

আপডেট সময় : ০৮:০৭:২৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬