ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি Logo ব্রাহ্মণবাড়িয়ায় বসত বাড়িতে দুর্ধর্ষ চুরি Logo দেশের প্রথম কমিউনিটি ভিত্তিক এগ্রো রিসোর্টের নকশা উন্মোচন করল সুখের খামার Logo শতাব্দীর পুরনো পৈত্রিক ভিটা দখলের পাঁয়তারা, নীরব প্রশাসন: নেত্রকোণায় সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ বাসিন্দাদের মানববন্ধন Logo ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: গালিবাফ Logo টানা কয়েকটি সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়, যা ঘটেছিল রাধিকা আপ্তের সঙ্গে Logo এশিয়ান গেমস নারী ক্রিকেট • লড়াইটাও করতে পারেনি বাংলাদেশ, ১১৪ রানে জিতে ফাইনালে ভারত Logo দেশীয় শিল্প সুরক্ষা ও প্রতিযোগিতা বাড়াতে সরকারি ক্রয় আইনে সংশোধন Logo অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী Logo নওগাঁয় ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সওজ প্রকৌশলী স্পট ডেড

শতাব্দীর পুরনো পৈত্রিক ভিটা দখলের পাঁয়তারা, নীরব প্রশাসন: নেত্রকোণায় সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ বাসিন্দাদের মানববন্ধন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:২১:৫১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৩৪ বার পঠিত

মোঃ মিনারুল ইসলাম(জেলা প্রতিনিধি, নেত্রকোনা)
শতবছরের পৈত্রিক স্বত্ব ও শান্তিপূণ দখলে থাকা জমি প্রভাবশালীদের হাত থেকে রক্ষায় আন্দোলনে নেমেছেন স্থানীয় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। দীর্ঘদিনের হয়রানি, জমি দখলের পাঁয়তারা এবং পুকুরের মাছ লুটের মতো ঘটনার পরেও প্রশাসনিক প্রতিকার না পেয়ে ক্ষোভে ফেটে পড়েছেন তারা। রোববার বেলা ১১টায় নেত্রকোণা-মোহনগঞ্জ সড়কের বাহিরচাপড়া এলাকায় নেত্রকোনা বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্থানে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ​পৌর এলাকার পুকুরিয়া মৌজার ভুক্তভোগী পরিবারগুলো অভিযোগ করেন, স্থানীয় প্রভাবশালী চক্রের ধারাবাহিক হুমকি ও পেশিশক্তির মহড়ায় সেখানে যেকোনো মুহূর্তে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘাতের রূপ নিতে পারে। বারবার প্রশাসনের দুয়ারে কড়া নেড়েও মিলেনি সমাধান, উল্টো জবরদখলকারীদের বেপরোয়া আচরণে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। মানববন্ধন চলাকালে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম, সোয়েল বাসার, বাবুল মিয়া, স্বর্ণা আক্তার ও রোকেয়া বেগম। ​সমাবেশে বক্তারা অত্যন্ত ক্ষোভের সঙ্গে জানান, স্থানীয় প্রভাবশালীদের তালিকাভুক্ত চক্র আনোয়ারুল ইসলাম সাগর, আল-আমীন, ওয়াজেদ আলী ফকির এবং ফেরদৌস কবির রুমেল দীর্ঘদিন ধরে আইন-কানুন তোয়াক্কা না করে শত বছরের পুরনো পৈত্রিক ভিটা ও জমি দখলের জঘন্য অপচেষ্টায় লিপ্ত। শুধু জমি দখলের পাঁয়তারাই নয়, ওই জমির পুকুর থেকে জোরপূর্বক মাছ লুট করার মতো অপরাধমূলক ঘটনাও ঘটিয়েছে এই চক্রটি। ​আন্দোলনকারীরা আক্ষেপ করে বলেন, “আমরা একের পর এক লিখিত অভিযোগ নিয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারে দ্বারে ঘুরেছি। কিন্তু অজ্ঞাত কারণে প্রশাসন এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। প্রশাসনের এই নীরবতা ভূঁইফোঁড় ও প্রভাবশালী দখলদারদের আরও বেপরোয়া করে তুলছে।”
​বক্তারা অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তা না হলে রাজপথে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা। মানববন্ধন শেষে ক্ষুব্ধ এলাকাবাসী ওই এলাকায় এক বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নেত্রকোণা-মোহনগঞ্জ সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ প্রদক্ষিণ করে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এদিনের প্রতিবাদ কর্মসূচি ওই এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

ট্যাগস :

শতাব্দীর পুরনো পৈত্রিক ভিটা দখলের পাঁয়তারা, নীরব প্রশাসন: নেত্রকোণায় সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ বাসিন্দাদের মানববন্ধন

আপডেট সময় : ০৬:২১:৫১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬