ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন বিএম কলেজের দুই শিক্ষার্থী Logo গৌরনদীর দুই যুবক মাদকসহ বরিশালে আটক Logo সীমান্তে ফের বড় চালান জব্দ, ভারতীয় পণ্যের রহস্যময় প্রবেশপথে বিজিবির হানা Logo কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা ভাংচুর, আ’লীগ নেতার বাড়িতে আগুন Logo এ দেশে কেউ আর ভাগ্যহত থাকবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল Logo কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ, সনদ বিতরণ ও পরিচিতি সভা Logo বাঁশ এখন বাণিজ্যিক চাষের উদ্ভিদ, লাভবান হচ্ছেন অনেক পরিবার Logo মন্দিরের মেহেদি পরলে এক বছরের মধ্যে বিয়ে নিশ্চিত, তিন ঘণ্টায় শেষ ৩৫০০ কেজি Logo মাদকের গডফাদার বিএনপির হলেও ধরতে যেন হাত না কাঁপে: আইনমন্ত্রী Logo রাঙামাটির রঙে প্রভার চোখ জুড়ালো

জ্যোতিদের ব্যাটিং ব্যর্থতা : ব্যাটিং কোচকে নিয়েও সিদ্ধান্ত নিচ্ছে বিসিবি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৩২:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৫ বার পঠিত

নারী দলের ব্যাটিং কোচ নাসিরউদ্দিন ফারুকী।

নারী এশিয়া কাপে নিগার সুলতানা জ্যোতির দলের ব্যর্থতার পর নড়েচড়ে বসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগেই জানা গিয়েছিল, কোচিং স্টাফে পরিবর্তন আসতে পারে। নতুন করে ডেভিড হেম্পকে নারী দলের প্রধান কোচের পদে নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি। সদ্য সমাপ্ত আসরে বাংলাদেশের মেয়েদের ব্যাটিং ব্যর্থতা নতুন করে আলোচনায়। এমন পরিস্থিতিতে বর্তমান ব্যাটিং কোচ নাসিরউদ্দিন ফারুকীও সমালোচনার মুখে পড়েছেন। এবার তাকে নিয়েও সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিসিবি।

আসন্ন এশিয়ান গেমসে ফারুকীর অধীনে ব্যাটাররা খারাপ করলেই তাকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে। বিসিবি সূত্রে এমনটিই জানতে পেরেছে ঢাকা পোস্ট।
আসন্ন এশিয়ান গেমসে ফারুকীর অধীনে ব্যাটাররা খারাপ করলেই তাকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে। বিসিবি সূত্রে এমনটিই জানতে পেরেছে ঢাকা পোস্ট। ব্যাটিং কোচকেও ইতোমধ্যে এমন বার্তা জানিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে এশিয়ান গেমস অভিযানে রয়েছে নারী দল, এশিয়া কাপের সেই একই দল নিয়ে।

এশিয়ান গেমস শেষে নতুন করে ডেভিড হেম্পকে নারী দলের প্রধান কোচের পদে নিয়োগ দিয়েছে বিসিবি। অস্ট্রেলিয়া সিরিজের আগে দায়িত্ব বুঝে নেবেন তিনি। আর ব্যাটারদের নিয়ে হেম্প করবেন কাজ এমনটি জানা গিয়েছে। এ ছাড়া ফিল্ডিং কোচ হিসেবে গোলাম মুর্তাজাকে নিয়ে অস্ট্রেলিয়া সিরিজে যেতে পারে বাংলাদেশ নারী দল।

ট্যাগস :

জ্যোতিদের ব্যাটিং ব্যর্থতা : ব্যাটিং কোচকে নিয়েও সিদ্ধান্ত নিচ্ছে বিসিবি

আপডেট সময় : ০৩:৩২:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬