ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo টঙ্গীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু Logo টঙ্গীতে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেফতার Logo মামলার নথি পাঠিয়ে টাকা দাবি, লেনদেন হয় বিকাশে তবুও আসামী যুবলীগ নেতা Logo ময়মনসিংহে ট্রাকের সাথে অটোর সংঘর্ষ নিহত ৩ Logo পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা:প্রতিবাদে অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন! Logo গৌরনদীতে মাদকসেবীকে ছয় মাসের কারাদন্ড Logo নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ও কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও কর্ম বিরতি  Logo বগুড়ার কাহালুতে পুকুরে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মর্মান্তিক মৃত্যু Logo র‌্যাব-৯ এর অভিযানে সরাইলে হত্যার পর লাশ গুমের চেষ্টার ঘটনায় অভিযুক্ত গ্রেফতার Logo টঙ্গীতে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেফতার

নদী-খাল-বিলে মাছ বাঁচাতে অবৈধ জালের ব্যবহার বন্ধে সবাইকে সচেতন হতে হবে- প্রশাসক সিরাজুল ইসলাম

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৫৫:০২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ৭৪ বার পঠিত
মনিরুজ্জামান মনির, স্টাফ রিপোর্টারঃ
দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় ব্রাহ্মণবাড়িয়া জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে অবৈধ রিংজাল ক্রয়-বিক্রয় ও ব্যবহার বন্ধে জনসচেতনতামূলক অভিযান পরিচালিত হয়েছে। সোমবার ২০ জুলাই বিকেলে জেলা শহরের জগত বাজার ও নিউমার্কেট এলাকায় পরিচালিত এ অভিযানে ব্যবসায়ীদের নিষিদ্ধ জাল বিক্রি ও সংরক্ষণ থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে মাছের প্রজনন মৌসুম এবং দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে অবৈধ জালের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হয়। অভিযানে উপস্থিত থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম বলেন, রিংজাল শুধু ছোট মাছ নয়, মাছের ডিম ও পোনাও ধ্বংস করে। এতে নদী-খাল-বিলের প্রাকৃতিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের জলজ সম্পদ রক্ষা করতে হলে অবৈধ জালের ব্যবহার বন্ধে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। অভিযানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন,তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদসহজেলা পরিষদ ও জেলা মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। জেলা মৎস্য কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, আজকের এই অভিযান আমাদের নিয়মিত কাজের অংশ। নদী ও উন্মুক্ত জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং জীববৈচিত্র্য সংরক্ষণে ভবিষ্যতেও এ ধরনের অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে।
ট্যাগস :

নদী-খাল-বিলে মাছ বাঁচাতে অবৈধ জালের ব্যবহার বন্ধে সবাইকে সচেতন হতে হবে- প্রশাসক সিরাজুল ইসলাম

আপডেট সময় : ০৬:৫৫:০২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬