ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo পপুলার লাইফের খুলনা অঞ্চলের বীমা গ্রাহকের বীমা দাবীর ৩ কোটি ১৭ লক্ষ টাকার চেক হস্তান্তর Logo রাজাপুরের উত্তমপুর বাজারে পাবলিক টয়লেট নির্মাণের উদ্যোগ দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের আশায় ব্যবসায়ীরা Logo ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারের রোবট ফোন Logo ইরান যুদ্ধে নিহত সেনাদের সংখ্যা গোপন করেছে যুক্তরাষ্ট্র Logo বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে Logo বিবর্ণ মিরাজ, হেটমায়ারের সেঞ্চুরির পরও গায়ানার বিদায় Logo দুপুরের মধ্যেই প্রকাশ হতে পারে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন, বেতন নিয়ে যা জানা গেল Logo লংমার্চের রাজনৈতিক উদ্দেশ্য ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন বিএনপির, নজরও রাখছে Logo সহজ অর্থায়নে স্বপ্নের গাড়ি, ইউসিবি-বিওয়াইডির নতুন যাত্রা শুরু Logo ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালকের দায়িত্বে ড. রফিকুল ইসলাম

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:০১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ১৪৪ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি:
বিশিষ্ট কৃষিবিজ্ঞানী ড. মো. রফিকুল ইসলাম বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মহাপরিচালক (রুটিন দায়িত্ব) হিসেবে যোগদান করেছেন। গতকাল বুধবার কৃষি মন্ত্রণালয়ের এক অফিস আদেশে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়। একই দিন তিনি নতুন দায়িত্ব গ্রহণ করেন। নতুন দায়িত্ব গ্রহণের আগে ড. রফিকুল ইসলাম ব্রির পরিচালক (গবেষণা-রুটিন দায়িত্ব) এবং মৃত্তিকা বিজ্ঞান বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
১৯৯৮ সালে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে কর্মজীবন শুরু করেন ড. রফিকুল ইসলাম। দীর্ঘ ২৮ বছরের কর্মজীবনে গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন এবং প্রশাসনিক দায়িত্ব পালনের মাধ্যমে তিনি দেশের কৃষি গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। ১৯৭১ সালে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়াকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৯২ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (এজি) অনার্স ডিগ্রি অর্জনের পর ২০০৩ সালে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞানে স্নাতকোত্তর এবং ২০১২ সালে একই বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
বর্তমানে তিনি জাতীয় কৃষি গবেষণা সিস্টেমের (এনএআরএস) আওতাধীন গবেষণা প্রতিষ্ঠানগুলোর অন্যতম জ্যেষ্ঠ মৃত্তিকা বিজ্ঞানী হিসেবে পরিচিত। দেশি-বিদেশি স্বনামধন্য বৈজ্ঞানিক সাময়িকীতে তার ৮০টিরও বেশি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। গবেষণার প্রয়োজনে তিনি যুক্তরাজ্য, স্কটল্যান্ড, জাপান, ফিলিপাইন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, নেপাল, সিঙ্গাপুর ও ভারতসহ বিভিন্ন দেশে অংশগ্রহণ করেছেন আন্তর্জাতিক প্রশিক্ষণ, সেমিনার ও গবেষণা কার্যক্রমে।
কৃষি সংশ্লিষ্টরা মনে করছেন, গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতার সমন্বয়ে ড. রফিকুল ইসলামের নেতৃত্বে ব্রির গবেষণা কার্যক্রম আরও গতিশীল হবে এবং জলবায়ু সহনশীল, উচ্চফলনশীল ও আধুনিক ধান প্রযুক্তি উদ্ভাবনে প্রতিষ্ঠানটি নতুন মাত্রা পাবে। ব্যক্তিগত জীবনে ড. মো. রফিকুল ইসলাম দুই সন্তানের জনক।

ট্যাগস :

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালকের দায়িত্বে ড. রফিকুল ইসলাম

আপডেট সময় : ০৫:০১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬