ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সহজ অর্থায়নে স্বপ্নের গাড়ি, ইউসিবি-বিওয়াইডির নতুন যাত্রা শুরু Logo ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি Logo ব্রাহ্মণবাড়িয়ায় “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে গণসচেতনতা তৈরীতে সমন্বয় সভা Logo প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর Logo ৬০ লাখ ডলারে গয়না লুটের মামলায় মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান Logo ভেজা আউটফিল্ডে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ Logo পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি Logo ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ Logo ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা Logo রাজাপুরে রফিকুল ইসলাম জামালকে গণসংবর্ধনা

গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে কারখানা মালিকের এক বছরের কারাদণ্ড

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২৮:১৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ১০৩ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর নাওজোড় এলাকায় অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে একটি শিল্পকারখানার মালিককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে তাকে আরও দুই মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। গতকাল মঙ্গলবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রভাকর রায়ের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন সোয়েটার লাইন বিডি লিমিটেড-এর মালিক ফিরোজ আহম্মেদ।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর কড্ডা-নাওজোড় এলাকায় অবস্থিত সোয়েটার লাইন বিডি লিমিটেড কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে কারখানাটিতে অবৈধভাবে গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালত আইন অনুযায়ী মালিককে এক বছরের কারাদণ্ড ও ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। জরিমানার অর্থ অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির গাজীপুরের ব্যবস্থাপক প্রকৌশলী মো. মোস্তফা মাহবুব বলেন, জাতীয় সম্পদ রক্ষায় অবৈধ গ্যাস সংযোগ ও গ্যাস চুরির বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অবৈধভাবে গ্যাস ব্যবহার করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযানে তিতাস গ্যাসের ব্যবস্থাপক প্রকৌশলী মো. মোস্তফা মাহবুব, উপব্যবস্থাপক মো. রাব্বানী ইসলাম, সহকারী প্রকৌশলী হাসান আল ফয়সাল, রাকিব হাসান, সোহেল মিয়া, সহকারী ব্যবস্থাপক মো. রুহুল আমিন, মো. আমিনুল ইসলামসহ তিতাস গ্যাসের কর্মকর্তারা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে কারখানা মালিকের এক বছরের কারাদণ্ড

আপডেট সময় : ০৩:২৮:১৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬