ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম Logo ব্রাহ্মণবাড়িয়ায় ৫১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ Logo  কসবায় পৃথক অভিযানে একদিনেই, গাঁজাসহ ৪ জন আটক Logo মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনিয়মে ক্ষোভ প্রকাশ।। Logo ​বাগেরহাটে গভীর রাতে আইনজীবীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা Logo মোরেলগঞ্জ-শরণখোলা-খুলনা রুটে বিআরটিসির নৈরাজ্য Logo আমদানি কমাতে দ্রুত জাতীয় কেমিক্যাল নীতি চায় ব্যবসায়ীরা Logo ‘কী করে সব ভুলে যাই’—শাফিন আহমেদকে স্মরণে আবেগঘন প্রিন্স মাহমুদ Logo মানবাধিকার ইস্যুতে ইইউকে ‘ভণ্ডামিপূর্ণ’ বলল ইরান Logo সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রাজাপুরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:২২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬ ২৯১ বার পঠিত

হাওলাদার বেলাল, ঝালকাঠি জেলা প্রতিনিধি :
স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, সাবেক রাষ্ট্রপতি, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ৯ জুন বিকাল ৪টায় রাজাপুর উপজেলার উত্তপুর বাজারে অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের, ৫নং বড়ইয়া ইউনিয়ন শাখার আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা শাখার বিএনপির সিনিয়র সহ- সভাপতি মোঃ আব্দুল হক নান্টু। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজাপুর উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মাসুম বিল্লাহ পারভেজ, ৫নং বড়ইয়া ইউনিয়ন শাখার বিএনপির সভাপতি শাহ্ মোঃ ফারুক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ওয়াসিম আহমেদ এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইঞ্জিনিয়ার মোহাম্মদ হারুন অর রশিদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখছেন, রাজাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাবু রতন দেবনাথ।সন্মানিত আলোচক হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রিয়াজ। আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ প্রথম প্রহরে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করে শহীদ জিয়া জাতিকে মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন। তার ওই ঘোষণাই কোটি বাঙালিকে অস্ত্র ধরতে উদ্বুদ্ধ করেছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদলীয় শাসনের বেড়াজাল ভেঙে বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা ও বাক-স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন। তিনিই বাংলাদেশে গণতন্ত্রের ভিত রচনা করেছেন বক্তারা আরো বলেন তিনি কৃষক-শ্রমিকের ভাগ্য উন্নয়নের জন্য ১৯ দফা কর্মসূচি’ দিয়েছিলেন। আমরা চাই খাদ্য, কাজ আর ন্যায়বিচার’ – এই শ্লোগান দিয়ে তিনি গ্রামকে শহরে রূপান্তরের স্বপ্ন দেখিয়েছিলেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ৫নং বড়ইয়া ইউনিয়ন শাখার স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ কাওছার মল্লিক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, বড়ইয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস ফকির ও সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ট্যাগস :

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রাজাপুরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:২২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬