ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এই ‘ইতিহাস’ কাজী হায়াতের নয়, সমালোচনার জবাবে কাজী মারুফের বক্তব্য Logo চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই তরুণের প্রাণহানি Logo শ্রীলঙ্কার একটি বিমানবন্দরে ১১০ কেজি গাঁজাসহ ২২ জন বৌদ্ধ ভিক্ষু আটক Logo দেশে এখন ডিজেলের মজুত ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন: ডা. জাহেদ উর রহমান Logo রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা রাফিনহা Logo যুক্তরাষ্ট্রের অনুমতিতে মাদুরোর আইনি লড়াই চালাতে পারবে ভেনেজুয়েলা সরকার Logo একযোগে ১৫টি অধিদপ্তর ও সংস্থায় নতুন প্রধানদের নিয়োগ Logo যুব উন্নয়নের ডিডি’র বিরুদ্ধে দুদকে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ Logo নওগাঁর পোরশায় তেল বিতরণ বন্ধের অভিযোগ: তদন্তে মিললো ভিন্ন চিত্র Logo অলৌকিকভাবে জন্ম নেওয়া ফাতেমার পরিবারে প্রধানমন্ত্রীর ৪৪তম উপহার

একযোগে ১৫টি অধিদপ্তর ও সংস্থায় নতুন প্রধানদের নিয়োগ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:১২:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ ৫০ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। রোববার ।। ২৬ এপ্রিল ২০২৬ ।।

সরকার একযোগে ১৫টি অধিদপ্তর ও সংস্থার শীর্ষ পদে নতুন প্রধান নিয়োগ দিয়েছে। এ বিষয়ে রোববার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক ১৫টি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত সচিব পদমর্যাদার ১৫ জন কর্মকর্তাকে প্রেষণে বিভিন্ন প্রতিষ্ঠানে মহাপরিচালক ও সমমানের দায়িত্ব দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. জসীম উদ্দিন খানকে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একইভাবে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. লুৎফর রহমান পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন।

ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম এম আরিফ পাশা কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. আব্দুল্লাহ আল-মামুন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)-এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলামকে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক করা হয়েছে। খোন্দকার আনোয়ার হোসেনকে জাতীয় যুব উন্নয়ন অধিদপ্তর এবং মো. আসাদুজ্জামানকে ওয়েজ আর্নার কল্যাণ বোর্ডের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দিল আফরোজ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক হয়েছেন। অন্যদিকে এ এস এম মুস্তাফিজুর রহমান পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন।

পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব আবুল হাসনাত মুহম্মদ আনোয়ার পাশা জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ এবং দেলোয়ার হোসেন গভর্ন্যান্স ইনোভেশন ইউনিট (জিআইইউ)-এর মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।

এদিকে হাসান মাহমুদ জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্টার জেনারেলের কার্যালয়ের রেজিস্টার জেনারেল পদে নিয়োগ পেয়েছেন।

অন্যদিকে, তিনটি পৃথক কর্তৃপক্ষেও নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. আব্দুল হাই বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর চেয়ারম্যান হয়েছেন। মো. শফিকুল ইসলাম বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং মোহাম্মদ হাবীবুর রহমান জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন।

নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সংযুক্ত করে এ আদেশ জারি করা হয়েছে।

ট্যাগস :

একযোগে ১৫টি অধিদপ্তর ও সংস্থায় নতুন প্রধানদের নিয়োগ

আপডেট সময় : ০৫:১২:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬