ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আমি হয়তো এখনও বড় পর্দার জন্য পুরোপুরি প্রস্তুত নই: আইশা খান Logo চট্টগ্রাম টেস্টের আগে উইকেট নিয়ে অনিশ্চয়তা, বাংলাদেশকে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জে দেখছেন শন টেইট Logo যুদ্ধ ব্যয়ের টাকায় কোটি মানুষের জীবন বাঁচানো যেত: ওচা প্রধান টম ফ্লেচার Logo সোনারপুর দক্ষিণে অভিনেত্রী বনাম অভিনেত্রী: জমে উঠেছে ভোটের লড়াই Logo বৃহস্পতিবার নতুন সিদ্ধান্তে নির্ধারিত হবে পরিবহন ভাড়াঃ সড়কমন্ত্রী Logo যানবাহনের ভাড়া ও নিত্যপণ্যের দাম বাড়ছে: ডা. জাহেদ Logo রাজধানীতে ব্লক রেইড কার্যক্রমে গতি বৃদ্ধি Logo বাংলাদেশ কন্ঠ ।। মঙ্গলবার ।। ২১ এপ্রিল ২০২৬ ।। Logo বরিশাল শিক্ষাবোর্ডে অধিনে এবছর মোট পরীক্ষার্থী ৮১ হাজার ৮৩১জন Logo কুমিল্লা সীমান্তে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বৃহস্পতিবার নতুন সিদ্ধান্তে নির্ধারিত হবে পরিবহন ভাড়াঃ সড়কমন্ত্রী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:১৩:১৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ২৫ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। বুধবার ।। ২২ এপ্রিল ২০২৬ ।।
জ্বালানি তেলের দাম বাড়ার কারণে বাসভাড়া সমন্বয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী বৃহস্পতিবার নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে পরিবহন ভাড়া বৃদ্ধির বিষয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি আশা প্রকাশ করেন, পরদিন বৃহস্পতিবার এ বিষয়ে নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানো যাবে। এদিন মন্ত্রণালয়ে বিআরটিএর কর্মকর্তা, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে রোববার বনানীতে বিআরটিএ কার্যালয়ে প্রায় তিন ঘণ্টা বৈঠকের পর বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এবং বাস মালিক-শ্রমিক পক্ষ সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব মন্ত্রণালয়ের ওপর ছেড়ে দেয়। বৈঠক শেষে বিআরটিএ চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর জানান, তখন কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। পরবর্তীতে সুপারিশ তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হবে, সেখান থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। অন্যদিকে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে ভাড়া সমন্বয় এখন জরুরি হয়ে উঠেছে। তবে এমনভাবে ভাড়া নির্ধারণের চেষ্টা করা হচ্ছে, যাতে কোনো পক্ষ অতিরিক্ত ক্ষতির মুখে না পড়ে। তিনি আরও জানান, শীতাতপ নিয়ন্ত্রিত বাসের ভাড়া দুই বা তিন ধাপে নির্ধারণ করা হতে পারে, যা কোরবানি ঈদের সময়ও কার্যকর থাকতে পারে। উল্লেখ্য, গত শনিবার রাত থেকে সরকার জ্বালানি তেলের নতুন দাম কার্যকর করেছে। নতুন নির্ধারিত দরে ডিজেল প্রতি লিটার ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা করা হয়েছে। এতে ডিজেলের দাম ১৫ টাকা, অকটেন ২০ টাকা, পেট্রোল ১৯ টাকা এবং কেরোসিন ১৮ টাকা করে বৃদ্ধি পেয়েছে।

ট্যাগস :

বৃহস্পতিবার নতুন সিদ্ধান্তে নির্ধারিত হবে পরিবহন ভাড়াঃ সড়কমন্ত্রী

আপডেট সময় : ০৫:১৩:১৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬