ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এই ‘ইতিহাস’ কাজী হায়াতের নয়, সমালোচনার জবাবে কাজী মারুফের বক্তব্য Logo চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই তরুণের প্রাণহানি Logo শ্রীলঙ্কার একটি বিমানবন্দরে ১১০ কেজি গাঁজাসহ ২২ জন বৌদ্ধ ভিক্ষু আটক Logo দেশে এখন ডিজেলের মজুত ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন: ডা. জাহেদ উর রহমান Logo রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা রাফিনহা Logo যুক্তরাষ্ট্রের অনুমতিতে মাদুরোর আইনি লড়াই চালাতে পারবে ভেনেজুয়েলা সরকার Logo একযোগে ১৫টি অধিদপ্তর ও সংস্থায় নতুন প্রধানদের নিয়োগ Logo যুব উন্নয়নের ডিডি’র বিরুদ্ধে দুদকে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ Logo নওগাঁর পোরশায় তেল বিতরণ বন্ধের অভিযোগ: তদন্তে মিললো ভিন্ন চিত্র Logo অলৌকিকভাবে জন্ম নেওয়া ফাতেমার পরিবারে প্রধানমন্ত্রীর ৪৪তম উপহার

দেশে এখন ডিজেলের মজুত ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন: ডা. জাহেদ উর রহমান

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:০৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ ২১ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। মঙ্গলবার ।। ২৮ এপ্রিল ২০২৬ ।।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই। তিনি বলেন, বর্তমানে দেশে প্রায় ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে এবং আগামী ৩০ এপ্রিলের মধ্যে আরও প্রায় ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল দেশে এসে পৌঁছাবে।

তিনি আরও জানান, দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং কোথাও তেলের পাম্পে দীর্ঘ লাইনের খবর পাওয়া যাচ্ছে না। বর্তমান পরিস্থিতিতে জ্বালানি সংকটের কোনো আশঙ্কা নেই বলেও তিনি আশ্বস্ত করেন।

গণমাধ্যমের ভূমিকা নিয়ে তিনি বলেন, সরকার গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায়। তবে ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রচার বরদাস্ত করা হবে না। তিনি দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করে সঠিক তথ্য উপস্থাপনের আহ্বান জানান।

দেশে জঙ্গি তৎপরতা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছু ঝুঁকি থাকলেও পরিস্থিতি এমন নয় যে সাধারণ মানুষকে আতঙ্কিত হতে হবে। অতীতে এ বিষয়টি নিয়ে যেমন অতিরঞ্জন করা হয়েছে, তেমনি একেবারে অস্বীকার করাও বাস্তবসম্মত নয় বলেও মন্তব্য করেন তিনি।

সীমান্তে হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি জানান, সাম্প্রতিক সময়ে এ ধরনের ঘটনা প্রায় ৭৫ শতাংশ কমেছে। এই সংখ্যা আরও কমিয়ে শূন্যের কাছাকাছি আনতে প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

ট্যাগস :

দেশে এখন ডিজেলের মজুত ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন: ডা. জাহেদ উর রহমান

আপডেট সময় : ০৪:০৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬