ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন Logo কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পথচারী নিহত Logo বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ Logo বরিশালে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজের ঢালাই নিয়ে তোলপাড় Logo রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের চল্লিশ কাহনিয়া উত্তমপুর দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত Logo বনানীর একটি বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট Logo গাজীপুরে তরুণদের অংশগ্রহণে উৎসবমুখর ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ক্যাম্পাস নিরাপত্তা জোরদারে গাকৃবিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo শুল্ক হুমকির জবাবে যুক্তরাষ্ট্রকে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি চীনের Logo জ্বালানি চাহিদা পূরণে উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী

লিভারপুল সমর্থকদের ভিড়ে উঠে গেল গাড়ি, আহত ২৭

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৩৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫ ২৪৮ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

যুক্তরাজ্যে লিভারপুল ফুটবল ক্লাবের প্রিমিয়ার লিগ ট্রফি উদযাপনে রাস্তায় জড়ো হন হাজারো সমর্থক। সে সময় ভিড়ের মধ্যে গাড়ি ওঠে যাওয়ার ঘটনায় ২৭ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুজনের আঘাত বেশ গুরুতর। খবর বিবিসি, আল জাজিরা। আহতদের মধ্যে চার শিশুও রয়েছে বলে জানিয়েছে নর্থ ওয়েস্ট অ্যাম্বুলেন্স সার্ভিস। এই ঘটনায় ৫২ বছর বয়সী এক ব্রিটিশ নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ওই গাড়ির চালক বলে ধারণা করা হচ্ছে।স্থানীয় কর্তৃপক্ষ বলছে, এই ঘটনাকে সন্ত্রাসবাদ হিসেবে বিবেচনা করা হচ্ছে না। দুর্ঘটনার পর জরুরি সহায়তা বিভাগকে পূর্ণ সহায়তার প্রস্তাব দিয়েছে লিভারপুল।ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বলেছেন, দুর্ঘটনার এই দৃশ্য ভয়াবহ এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় জরুরি পরিষেবাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।এদিকে মার্সিসাইড পুলিশের সহকারী প্রধান কনস্টেবল জেনি সিমস এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা বিশ্বাস করি এটি একটি বিচ্ছিন্ন ঘটনা এবং আমরা বর্তমানে এর সঙ্গে জড়িত অন্য কাউকে খুঁজছি না।লিভারপুল মেট্রোর মেয়র স্টিভ রোথেরাম বলেন, এটি আমাদের শহরের জন্য একটি কঠিন দিন, কিন্তু আমরা সবাই একসঙ্গে আছি।শহরে এই গুরুতর ঘটনায় যারা হতাহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানিয়েছে লিভারপুলের প্রতিদ্বন্দ্বী এভারটনও। পুরো শহর যখন লিভারপুল ফুটবল ক্লাবের ২০তম শীর্ষ লিগ শিরোপা জয়ের উদযাপনে ব্যস্ত ছিল, তখন এই দুর্ঘটনা ঘটেছে।

ট্যাগস :

লিভারপুল সমর্থকদের ভিড়ে উঠে গেল গাড়ি, আহত ২৭

আপডেট সময় : ০২:৩৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫