ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ Logo লেবাননের সাথে যুদ্ধবিরতির কোনো চুক্তি হবেনা : ইসরায়েলি সেনাপ্রধান Logo ১১ দলীয় জোটের সমাবেশ ও মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা Logo ৬ বিভাগে প্রবল বর্ষণের পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা Logo ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ‘আসল খরচ’ হতে পারে ৪০–৫০ বিলিয়ন ডলার Logo প্রথম ভোটযুদ্ধেই বাজিমাত করলেন থালাপতি বিজয় Logo ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না বর্তমান সরকার: প্রধানমন্ত্রী Logo নাহিদ ইসলাম দুর্নীতিতে জড়িত না হলেও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ: রাশেদ খাঁন Logo আবারও বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম Logo বৃষ্টির কারণে ভেস্তে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি

দুর্দান্ত গোলে আরেক ইতিহাস মেসির

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:১৯:০৬ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫ ১৮৭ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

লিওনেল মেসি, রেকর্ড, ইতিহাস-সবই যেন সমার্থক শব্দ। সোমবার যুক্তরাষ্ট্রের সকার লিগে (এমএলএস) দুর্দান্ত এক গোল করে আরও একবার ইতিহাসের পাতায় নাম লেখালেন আর্জেন্টাইন মহাতারকা।যদিও তার দল ইন্টার মিয়ামি জিততে পারেনি। তবে মেসির গোলে ভর করেই টরেন্টো এফসির বিপক্ষে ১-১ ড্র নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিকরা।ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে মায়ামি-টরন্টো ম্যাচের দুটি গোলই হয়েছে প্রথমার্ধের যোগ করা সময়ে। দ্বিতীয় মিনিটে বল জালে পাঠিয়ে টরন্টোকে এগিয়ে দেন ফেদেরিকো বের্নারদেস্কি।যোগ করা সময়ে পঞ্চম ও শেষ মিনিটে ১-১ সমতা ফেরান মেসি। বক্সের মাথায় বল পাওয়ার পর ডান পায়ে বল থামিয়ে বাঁ পায়ের ভলিতে বল জালে পাঠান তিনি।এই গোলের মাধ্যমেই স্বদেশি গঞ্জালো হিগুয়েনকে পেছনে ফেলে ইতিহাস গড়েছেন মেসি। ২৯ নিয়মিত মৌসুম ম্যাচে মেসির গোলে অবদান দাঁড়িয়েছে ৪৪টি। এর মধ্যে গোল ২৪টি, ২০টি অ্যাসিস্ট।মেসির আগে সবচেয়ে কম ম্যাচে এই রেকর্ডটি ছিল হিগুয়েনের। তবে হিগুয়েনের মেসির সমান অবদান রাখতে লেগেছিল ৬৭ ম্যাচ। গোলের দিক থেকেও হিগুয়েনের খুব কাছে আছেন মেসি। আর মাত্র পাঁচ গোল করলেই আর্জেন্টাইন সতীর্থের সমান হয়ে যাবেন তিনি।

ট্যাগস :

দুর্দান্ত গোলে আরেক ইতিহাস মেসির

আপডেট সময় : ০৪:১৯:০৬ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫