ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লেবাননের সাথে যুদ্ধবিরতির কোনো চুক্তি হবেনা : ইসরায়েলি সেনাপ্রধান Logo ১১ দলীয় জোটের সমাবেশ ও মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা Logo ৬ বিভাগে প্রবল বর্ষণের পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা Logo ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ‘আসল খরচ’ হতে পারে ৪০–৫০ বিলিয়ন ডলার Logo প্রথম ভোটযুদ্ধেই বাজিমাত করলেন থালাপতি বিজয় Logo ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না বর্তমান সরকার: প্রধানমন্ত্রী Logo নাহিদ ইসলাম দুর্নীতিতে জড়িত না হলেও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ: রাশেদ খাঁন Logo আবারও বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম Logo বৃষ্টির কারণে ভেস্তে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি Logo ক্লিন ও গ্রিন ঢাকা গড়তে ১২ উদ্যোগ নিয়েছে সরকার

সাংবাদিক শামসুজ্জামানকে শিশু নিপীড়নের কারণে গ্রেপ্তার করা হয়েছে-পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৫৩:১৪ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩ ২২৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় ঢাকার সাভারে কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে গ্রেপ্তারের বিষয়ে নতুন ব্যাখ্যা দিয়েছে। তারা বলছেন, শিশু নির্যাতনের অভিযোগে শামসুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে শামসুজ্জামানের জীবনমান নিয়ে প্রতিবেদন লেখায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে; এই তথ্য সম্পূর্ণ ভুল এবং বানোয়াট। শিশু নির্যাতন ও শোষণের অভিযোগে ওই সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে।
এতে বলা হয়, ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জীবনযাত্রার ব্যয় নিয়ে দৈনিক প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে। এসব প্রতিবেদন লেখার জন্য কাউকে গ্রেফতার করা হয়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংবাদিক শামসুজ্জামান ৯ বছরের এক শিশুকে ১০ টাকা দিয়ে ওই শিশুকে তার ভাষ্য বলিয়েছেন; পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে শিশু নির্যাতন এবং শোষণ বলে মনে করেন । একই সঙ্গে মহান স্বাধীনতা দিবসে বাংলাদেশের স্বাধীনতাকে হেয় করার চেষ্টা করেছেন; এ ধরনের কর্মকাণ্ডও অবশ্যই অপরাধমূলক। সরকার প্রতিটি নাগরিকের বাক স্বাধীনতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু প্রতারণামূলক কাজের মাধ্যমে সামাজিক অস্থিরতা সৃষ্টি করা সৎ সাংবাদিকতার বিপরীত।

সাংবাদিক শামসুজ্জামানকে শিশু নিপীড়নের কারণে গ্রেপ্তার করা হয়েছে-পররাষ্ট্র মন্ত্রণালয়

আপডেট সময় : ০৪:৫৩:১৪ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩