ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ​ব্রাহ্মণবাড়িয়ায় এজমালি সম্পত্তি একক খারিজে বিক্রয়ের অভিযোগ, ১৪৪ ধারা জারি Logo আশুগঞ্জে মিত্রবাহিনীর স্মরণে নির্মিত মৈত্রীস্তম্ভ উদ্বোধন Logo মার্কিন বিমানবাহী রণতরিতে নৌসদস্যদের সংঘর্ষ, নিহতের দাবি ৭ Logo সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে: জ্বালানি প্রতিমন্ত্রী Logo দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স Logo বিজয়নগরে যাত্রীবাহি বাস খাদে পড়ে ১০ জন আহত Logo মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলসহ ৪ দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র ইউনিয়নের মানববন্ধন Logo মাসে লাখ টাকা ভাতা পেয়েও ‘খেপ’ খেলছেন ফুটবলাররা, ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী Logo ‘সাকিব ভালো খেলোয়াড়, তবে মানুষ হিসেবে নষ্ট ও পচে যাওয়া’: তথ্য উপদেষ্টা Logo হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে: ট্রাম্প

অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ও ভেন্যু চূড়ান্ত!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪৮:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ ২৯৫ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

পাকিস্তানের মাটিতে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জলঘোলা কম হয়নি। অবশেষে হাইব্রিড মডেলেই মিলেছে সমাধান। তারপরও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সূচি প্রকাশ করেনি আইসিসি। তবে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ‘ক্রিকইনফো’ জানিয়েছে, এরই মধ্যে সূচি ও ভেন্যু চূড়ান্ত হয়ে গেছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি এবং সংযুক্ত আরব আমিরাতের জ্যেষ্ঠ মন্ত্রী ও এমিরেটস ক্রিকেট বোর্ডের প্রধান শেখ নাহিয়ান আল মুবারাকের মধ্যে পাকিস্তানে এক বৈঠকের পর এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে পাকিস্তান ১৯ ফেব্রুয়ারি করাচিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। পাকিস্তানের শেষ গ্রুপ ম্যাচটি ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে অনুষ্ঠিত হবে। প্রথম সেমিফাইনাল ৪ মার্চ, দ্বিতীয়টি পরের দিন। ফাইনাল হবে ৯ মার্চ। যদি ভারত সেমিফাইনালে পৌঁছে, তাহলে সেই ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে হবে। তবে ভারত না পৌঁছালে, ম্যাচটি পাকিস্তানে অনুষ্ঠিত হবে। ফাইনালটি লাহোরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, ভারত সেখানে পৌঁছালে সেটিও আরব আমিরাতে সরিয়ে নেওয়া হবে।গ্রুপ এ: বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং নিউজিল্যান্ড,গ্রুপ বি: আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা।

ট্যাগস :

অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ও ভেন্যু চূড়ান্ত!

আপডেট সময় : ০২:৪৮:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪