ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এক মাসের জল্পনার অবসান, নতুন গল্প নিয়ে ফিরছে ‘গোপাল ভাঁড়’ Logo বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে মাশরাফির শ্রদ্ধা, ফেসবুকে লিখলেন ‘বিনম্র শ্রদ্ধা’ Logo বেলজিয়ামে বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের গুপ্তধন Logo ১৫ আগস্টের আগে অস্থির বাংলাদেশ: বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের আগের কয়েক সপ্তাহে কী ঘটেছিল Logo ধামরাইয়ে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে Logo সিনেমাটিক মোবাইল ভিডিওগ্রাফির সুবিধাসহ ‘রোবট ফোন’ আনল অনার Logo বাঞ্ছারামপুরের জনবান্ধব ইউএনও তরিকুল ইসলামের বদলিতে চরম ক্ষোভ Logo ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সংকটের নেপথ্যে কারা? ডিজিএমকে ঘিরে নানা প্রশ্ন  Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনেও কাটেনি গ্যাস সংকট, দুর্ভোগে ২৬ হাজার গ্রাহক Logo ​ব্রাহ্মণবাড়িয়ায় এজমালি সম্পত্তি একক খারিজে বিক্রয়ের অভিযোগ, ১৪৪ ধারা জারি

দুই ম্যাচে ৫ গোল ব্রাজিল তারকার, চেলসির খুব কাছে আর্সেনাল

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪৬:৩১ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ ২২৫ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে কারাবাও কাপের সেমিফাইনালে করেছিলেন হ্যাটট্রিক। তিনদিনের মাথায় প্রিমিয়ার লিগে একই প্রতিপক্ষের বিপক্ষে জোড়া গোল করলেন গ্যাব্রিয়েল হেসুস। অর্থাৎ দুই ম্যাচে ৫ গোল হলো ব্রাজিলিয়ান তারকার। শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের মাঠে গোল উৎসবে মেতেছিল আর্সেনাল। ম্যাচটি তারা জিতেছে ৫-১ গোলের বিশাল ব্যবধানে। এই জয়ে ১৭ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে এসেছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ৩৪ পয়েন্ট চেলসির। ১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে লিভারপুল। দাপট দেখিয়ে খেলা ম্যাচে ষষ্ঠ মিনিটে হেসুসের গোলে এগিয়ে যায় আর্সেনাল। প্যালেস অবশ্য দ্রুতই লড়াইয়ে ফিরেছিল। ১১ মিনিটে সমতা ফেরান সার।তবে এর তিন মিনিট পরই হেসুস নিজের দ্বিতীয় গোলটি করেন। ৩৮ মিনিটে ৩-১ করেন কাই হাভার্টজ। ৬০ মিনিটে গ্যাব্রিয়েল মার্টিনেলি আর ৮৪ মিনিটে ডেক্লান রাইসের গোলে ৫-১ ব্যবধানের বড় জয় নিশ্চিত করে আর্সেনাল।

ট্যাগস :

দুই ম্যাচে ৫ গোল ব্রাজিল তারকার, চেলসির খুব কাছে আর্সেনাল

আপডেট সময় : ০৩:৪৬:৩১ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪