ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাঞ্ছারামপুরের জনবান্ধব ইউএনও তরিকুল ইসলামের বদলিতে চরম ক্ষোভ Logo ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সংকটের নেপথ্যে কারা? ডিজিএমকে ঘিরে নানা প্রশ্ন  Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনেও কাটেনি গ্যাস সংকট, দুর্ভোগে ২৬ হাজার গ্রাহক Logo ​ব্রাহ্মণবাড়িয়ায় এজমালি সম্পত্তি একক খারিজে বিক্রয়ের অভিযোগ, ১৪৪ ধারা জারি Logo আশুগঞ্জে মিত্রবাহিনীর স্মরণে নির্মিত মৈত্রীস্তম্ভ উদ্বোধন Logo মার্কিন বিমানবাহী রণতরিতে নৌসদস্যদের সংঘর্ষ, নিহতের দাবি ৭ Logo সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে: জ্বালানি প্রতিমন্ত্রী Logo দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স Logo বিজয়নগরে যাত্রীবাহি বাস খাদে পড়ে ১০ জন আহত Logo মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলসহ ৪ দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র ইউনিয়নের মানববন্ধন

তামিমের ঝড়ে কাঁপলো সিলেট

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৩৩:২৫ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪ ২৭৮ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

২২ গজের পিচে তামিম ইকবাল কী করতে পারেন, তা নতুন করে প্রমাণ করার দরকার নেই। তবুও মাঝেমাঝে সমালোচকদের জবাব দেওয়ার জন্য অপ্রয়োজনীয় কাজটিও করতে হয়। সেজন্যই বোধহয় আরও একবার নিজের বিধ্বংসী রূপ দেখালেন তামিম। ন্যাশনাল ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে আজ রোববার তামিমের ঝোড়ো ব্যাটিংয়ে কেঁপেছে সিলেট একাডেমি স্টেডিয়াম। বরিশাল বিভাগের বিপক্ষে ৫৪ বলে ৯১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন দেশের ক্রিকেটের সেরা ওপেনার। ঝোড়ো ইনিংস খেলার পথে ৭টি চার ও ৬টি ছক্কা হাঁকান চট্টগ্রাম বিভাগের খাঁন সাহেব। তামিমের দুর্দান্ত ইনিংসের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮২ রান করেছে চট্টগ্রাম। তবে এদিন টাইগার ওপেনারকে ফিরতে হয়েছে সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে। ৯ রানের জন্য তিন অংক ছুঁতে পারেননি তিনি। ইনিংসের ১৭তম ওভারে বোল্ড হয়েছেন মেহেদী হাসানের বলে। চট্টগ্রামের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৬ বলে ২২ রান করেন ওপেনার মাহমুদুল হাসান জয়। ২৩ বলে ২১ রান করেন সাব্বির হোসেন শিকদার। মুমিনুল হক ৮ বলে ১৩ ও ইয়াসির আলী রাব্বি ৬ বলে নেন ১২ রান।এর আগে টুর্নামেন্টের নিজেদের দ্বিতীয় ম্যাচে সিলেট বিভাগের বিপক্ষে ৩৩ বলে ৬৫ রান করে দলকে প্রথম জয় উপহার দেন তামিম।

ট্যাগস :

তামিমের ঝড়ে কাঁপলো সিলেট

আপডেট সময় : ০৩:৩৩:২৫ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪