ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ​ব্রাহ্মণবাড়িয়ায় এজমালি সম্পত্তি একক খারিজে বিক্রয়ের অভিযোগ, ১৪৪ ধারা জারি Logo আশুগঞ্জে মিত্রবাহিনীর স্মরণে নির্মিত মৈত্রীস্তম্ভ উদ্বোধন Logo মার্কিন বিমানবাহী রণতরিতে নৌসদস্যদের সংঘর্ষ, নিহতের দাবি ৭ Logo সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে: জ্বালানি প্রতিমন্ত্রী Logo দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স Logo বিজয়নগরে যাত্রীবাহি বাস খাদে পড়ে ১০ জন আহত Logo মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলসহ ৪ দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র ইউনিয়নের মানববন্ধন Logo মাসে লাখ টাকা ভাতা পেয়েও ‘খেপ’ খেলছেন ফুটবলাররা, ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী Logo ‘সাকিব ভালো খেলোয়াড়, তবে মানুষ হিসেবে নষ্ট ও পচে যাওয়া’: তথ্য উপদেষ্টা Logo হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে: ট্রাম্প

১৭ বছর পর ফিফপ্রোর বিশ্ব একাদশ থেকে বাদ পড়লেন মেসি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:০৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ ২৭০ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

লিওনেল মেসির বর্ণাঢ্য ক্যারিয়ার যে অন্তিম পর্যায়ে চলে এসেছে, তার আরও একটি আলামত মিললো। দুই এক বছর আগেও সেরাদের কোনো তালিকা করা হলে মেসির নাম থাকতোই। কিন্তু এরপর থেকে এক এক করে সেরাদের তালিকা থেকে বাদ পড়েই যাচ্ছেন মেসি। সর্বশেষ বৈশ্বিক ফুটবলারদের সংগঠন ফিফপ্রোর বিশ্বসেরা একাদশ থেকেও বাদ পড়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। ২০০৬ সাল থেকে টানা ১৭ বছর ফিফপ্রোর সেরা একাদশে জায়গা পেয়েছিলেন মেসি। তাই বলা যায়, মেসিবিহীন ফিফপ্রোর নতুন ভার্সন শুরু হলো ২০২৪ সাল থেকে। এই ভার্সনে মেসির জায়গা দখল করেছেন আরলিং হালান্ড, কিলিয়ান এমবাপে ও ভিনিসিয়ুস জুনিয়ররা। মেসি একাই নন, সেরা ১১ জনের দলে জায়গা পাননি ক্রিশ্চিয়ানো রোনালদোও। এর আগে গেল মৌসুমের ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাননি যুগের দুই কিংবদন্তি। মেসি-রোনালদো অবশ্য শিরোনাম হয়েছিলেন ফিফপ্রো সেরা একাদশের জন্য ২৬ জনের সংক্ষিপ্ত তালিকায় নাম দিয়েই। কারণ, ইউরোপের বাইরে খেলা ফুটবলারদের মধ্যে কেবল এই দুজনই তালিকায় জায়গা পেয়েছিলেন। বিশ্বের পেশাদার ফুটবলারদের ভোটে নির্বাচিত একাদশে দেখা গেছে গত মৌসুমে ইউরোপের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটির একক আধিপত্য। একাদশে জায়গা পেয়েছেন রিয়াল মাদ্রিদের মোট ৬ জন ফুটবলার। এর মধ্যে ২০২৩-২০২৪ মৌসুমে অবসর নেওয়া জার্মান ফুটবলার টনি ক্রুসও আছেন। আর ম্যানসিটি থেকে জায়গা পেয়েছেন ৪ জন। বাকি একজন লিভারপুলের ভিরগিল ফন ডাইক ক্রুস ছাড়া রিয়ালের বাকি ফুটবলার হলেন- দানি কারভাহাল, আন্তোনিও রুডিগার, জুড বেলিংহ্যাম, কিলিয়ান এমবাপে ও ভিনিসিয়ুস জুনিয়র। ম্যানসিটির চারজন হলেন- এডারসন, কেভিন ডি ব্রুইনা, আরলিং হালান্ড ও ব্যালন ডি’অরজয়ী রদ্রি। এদের মধ্যে প্রথমবার ফিফপ্রোর বর্ষসেরা একাদশে জায়গা পেলেন- কারভাহাল, রুডিগার, এডারসন ও রদ্রি। সবচেয়ে বেশি ১১ হাজার ১৭৬টি ভোট পেয়েছেন বেলিংহ্যাম। পুরুষদের মতো নারীদের বর্ষসেরা একাদশও খুঁজে নিয়েছে ফিফপ্রো। নারী ও পুরুষ দুই ক্যাটাগরির বর্ষসেরা একাদশ নির্বাচন করতে ভোট দিয়েছেন বিশ্বের ৭০টি দেশের ২৮ হাজারের বেশি ফুটবলার।

ট্যাগস :

১৭ বছর পর ফিফপ্রোর বিশ্ব একাদশ থেকে বাদ পড়লেন মেসি

আপডেট সময় : ০৩:০৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪