ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে জাগো ফাউন্ডেশনের কড়াইল স্কুলে অ্যাকমি এআই-এর এআই লিটারেসি সেশন Logo বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম Logo ব্রাহ্মণবাড়িয়ায় ৫১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ Logo  কসবায় পৃথক অভিযানে একদিনেই, গাঁজাসহ ৪ জন আটক Logo মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনিয়মে ক্ষোভ প্রকাশ।। Logo ​বাগেরহাটে গভীর রাতে আইনজীবীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা Logo মোরেলগঞ্জ-শরণখোলা-খুলনা রুটে বিআরটিসির নৈরাজ্য Logo আমদানি কমাতে দ্রুত জাতীয় কেমিক্যাল নীতি চায় ব্যবসায়ীরা Logo ‘কী করে সব ভুলে যাই’—শাফিন আহমেদকে স্মরণে আবেগঘন প্রিন্স মাহমুদ Logo মানবাধিকার ইস্যুতে ইইউকে ‘ভণ্ডামিপূর্ণ’ বলল ইরান

পাকিস্তানে না যেতে অন্য দলগুলোকে লোভনীয় প্রস্তাব ভারতের!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪ ১৭৯ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

পাকিস্তানে এখন নিরাপত্তা শঙ্কা নেই। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো বড় দলগুলো সাম্প্রতিক বছরে পাকিস্তানে খেলে এসেছে। কিন্তু বৈরি সম্পর্কের কারণে ভারত পাকিস্তানে খেলতে যেতে রাজি নয়।

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। কিন্তু ভারতের সাফ কথা, তারা পাকিস্তান যাবে না। শুধু নিজেরাই নয়, অন্য দলগুলোও যাতে পাকিস্তানে খেলতে না যায় সেজন্য নাকি গোপনে তাদের লোভনীয় প্রস্তাব দিয়ে যাচ্ছে ভারত; সূত্রের বরাত দিয়ে এমনটাই দাবি করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ক্রিকেট পাকিস্তান’।

পাকিস্তানের অভিযোগ, ভারতীয় ক্রিকেট বোর্ড অন্য দেশের বোর্ডকে মোটা টাকার প্রস্তাব দিয়েছে। তাদের জানানো হয়েছে, আইসিসির কাছ থেকে যে আয় ভারতের হয়, সেখান থেকে তাদের ভাগ দেওয়া হবে। বাড়তি আর্থিক প্রলোভনও দেখানো হয়েছে।

তা ছাড়া সেই সব দেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজের সময় ম্যাচের সংখ্যা বাড়ানোর প্রস্তাবও দিয়েছে ভারতীয় বোর্ড। বদলে সেই সব দেশকে জানানো হয়েছে, তারা যাতে পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি সরিয়ে দেওয়ার প্রস্তাবে ভারতের পাশে দাঁড়ায়। যদিও এই বিষয়ে আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে কোনও অভিযোগ করেনি পাকিস্তান।

ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে, পাকিস্তানে খেলতে যাবে না। অন্য কোনও দেশে প্রতিযোগিতা সরানোর আবেদন করেছে তারা। অন্ততপক্ষে হাইব্রিড মডেলে (দুই দেশে) যাতে প্রতিযোগিতা হয়, সেই আবেদনও করেছে ভারত। কিন্তু পাকিস্তান স্পষ্ট জানিয়ে দিয়েছে, এবার কোনোভাবেই তারা নিজেদের দেশ থেকে প্রতিযোগিতা সরাবে না।

ট্যাগস :

পাকিস্তানে না যেতে অন্য দলগুলোকে লোভনীয় প্রস্তাব ভারতের!

আপডেট সময় : ০৩:২১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪