ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সমাজ ও পরিবারের শান্তি রক্ষা করতে হলে সবার আগে মাদকমুক্ত সমাজ গড়তে হবে এমপি শ্যামল Logo বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী  Logo বহিষ্কৃত এমপি নজরুলকে ঘিরে নতুন অভিযোগ, বাড়ছে রাজনৈতিক বিতর্ক Logo এবার দেশের সব ধরনের দুধে মিলল মাইক্রোপ্লাস্টিক Logo ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন  Logo কৃষিপণ্য রপ্তানি বাড়াতে সরকার কাজ করছে: কৃষিমন্ত্রী Logo ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী: যুগোপযোগী ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবনে জোর Logo টঙ্গীতে চাঁদাবাজি মামলায় বিএনপি নেতা গ্রেফতার Logo ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের মাত্র ১৬ দিনের মাথায় সড়ক দুর্ঘটনা নিহত প্রবাসী স্বামী, স্ত্রী সুমার অবস্থা আশঙ্কাজনক Logo ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে জব্দ করা প্রায় ৩৩ কোটি টাকার চালান ধ্বংস

চূড়ান্ত নিলামে থাকা বাংলাদেশের ১২ ক্রিকেটারের তালিকা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৩৭:২৩ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ ২০৪ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

আইপিএল ২০২৫ আসরের নিলামের জন্য নিবন্ধন করেছিলেন ১ হাজার ৫৮৪ ক্রিকেটার। যাচাই-বাছাইয়ের টিকেছেন ৫৭৪ জন। বাকিরা ছাঁটাই হয়েছেন। গতকাল শুক্রবার টিকে যাওয়া ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ।

বাংলাদেশ থেকে নিবন্ধন করেছিলেন ১৩ ক্রিকেটার। তবে চূড়ান্ত নিলামের তালিকা থেকে বাদ পড়েছেন একজন। নিবন্ধন করা ১৩ জনের নাম প্রকাশ না করায় জানা যায়নি কে আসলে বাদ পড়েছেন। তবে যারা টিকেছেন তাদের তালিকা প্রকাশ করা হয়েছে। আইপিএলের মেগা নিলাম এবার হবে সৌদি আরবের জেদ্দায়। ২৪ ও ২৫ নভেম্বর হবে ক্রিকেটার বিকিকিনির সবচেয়ে বড় এ আয়োজন। এই দুই দিনের মধ্যেই ৫৭৪ ক্রিকেটারের নাম উঠবে নিলামে। আইপিএলে খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশি ৩ ক্রিকেটার- সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান ও লিটন দাসের। আগামী আসরের চূড়ান্ত নিলামে তিনজনের নামই থাকবে।

বাংলাদেশিদের মধ্যে আইপিএলে খেলায় সবচেয়ে বেশি অভিজ্ঞ হলেন সাকিব। টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টে দুটি ফ্র্যাঞ্চাইজির হয়ে মোট ৯ মৌসুম খেলেছেন বাঁহাতি অলরাউন্ডার। ২০১১ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে খেলেছেন ৭ মৌসুম। ২০১২ ও ২০১৪ সালে কলকাতাকে চ্যাম্পিয়ন করায় ভূমিকা রেখেছেন তিনি। সাকিব বাকি দুই মৌসুম খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে।

অন্যদিকে পেসার মোস্তাফিজের আইপিএলে অভিষেক ২০১৬ সালে। ২০২৪ সাল পর্যন্ত মোট ৭ মৌসুম খেলেছেন এই বাঁহাতি। প্রথম দুই আসর খেলেন সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে। এরপর মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের হয়ে খেলেন তিনি।এছাড়া ২০২৩ সালে লিটনকে দলে ভিড়িয়েছিল কলকাতা। শাহরুখ খানের দলে মাত্র এক ম্যাচ খেলার সুযোগ পান ডানহাতি এই ব্যাটার। এখন পর্যন্ত আইপিএলে এইটুকুই অভিজ্ঞতা লিটনের।

ট্যাগস :

চূড়ান্ত নিলামে থাকা বাংলাদেশের ১২ ক্রিকেটারের তালিকা

আপডেট সময় : ০৩:৩৭:২৩ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪