ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ​ব্রাহ্মণবাড়িয়ায় এজমালি সম্পত্তি একক খারিজে বিক্রয়ের অভিযোগ, ১৪৪ ধারা জারি Logo আশুগঞ্জে মিত্রবাহিনীর স্মরণে নির্মিত মৈত্রীস্তম্ভ উদ্বোধন Logo মার্কিন বিমানবাহী রণতরিতে নৌসদস্যদের সংঘর্ষ, নিহতের দাবি ৭ Logo সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে: জ্বালানি প্রতিমন্ত্রী Logo দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স Logo বিজয়নগরে যাত্রীবাহি বাস খাদে পড়ে ১০ জন আহত Logo মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলসহ ৪ দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র ইউনিয়নের মানববন্ধন Logo মাসে লাখ টাকা ভাতা পেয়েও ‘খেপ’ খেলছেন ফুটবলাররা, ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী Logo ‘সাকিব ভালো খেলোয়াড়, তবে মানুষ হিসেবে নষ্ট ও পচে যাওয়া’: তথ্য উপদেষ্টা Logo হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে: ট্রাম্প

গ্লোবাল সুপার লিগে দল পেলেন তানজিম সাকিব

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:১৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪ ২৩৯ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

গ্লোবাল সুপার লিগে দল পেয়েছেন তানজিম সাকিব। ৫টি দেশের ৫ দলের এই টুর্নামেন্টে ওয়েস্ট ইন্ডিজের গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে খেলবেন টাইগার পেসার।

গ্লোবাল সুপার লিগের আত্মপ্রকাশ ঘটছে এবারই। এই টুর্নামেন্টে বাংলাদেশের দল হিসেবে খেলবে রংপুর রাইডার্সও। বাকি ৪ দল- পাকিস্তানের লাহোর কালান্দার্স, ইংল্যান্ডের হ্যাম্পশায়ার ও অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াকে নিয়ে আয়োজিত হবে এই বৈশ্বিক টুর্নামেন্ট।

আসরটি শুরু হবে আগামী ২৬ নভেম্বর। ৭ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে। সবগুলো ম্যাচই হবে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে।

লিগ পর্বে রাউন্ড পদ্ধতিতে প্রত্যেকের বিপক্ষে প্রত্যেকে খেলবে। সেক্ষেত্রে তানজিম সাকিবকে রংপুর রাইডার্সের বিপক্ষেও খেলতে হবে। লিগ পর্ব শেষে শীর্ষ দুই দল মুখোমুখি হবে ফাইনালে।

টেস্টে এখনো জাতীয় দলে অভিষেক হয়নি তানজিম সাকিবের। ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজেও যদি তানজিমকে না নেওয়া হয়, তাহলে খেলার সুযোগ থাকবে ডানহাতি পেসারের। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২২ নভেম্বর।

ট্যাগস :

গ্লোবাল সুপার লিগে দল পেলেন তানজিম সাকিব

আপডেট সময় : ০৩:১৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪