ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

এক বছর পর ফিরে আবার ইনজুরিতে নেইমার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ ২১৪ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

আলেকজান্ডার মিত্রোভিচের হ্যাটট্রিকে এএফসি চ্যাম্পিয়নস লিগে ইস্তেঘালের বিপক্ষে ৩-০ গোলের বড় জয় দিয়ে শুরু করেছে আল হিলাল। কিন্তু আল হিলালের এই জয় ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে নেইমারের ইনজুরি।

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দীর্ঘ এক বছর চোটের সঙ্গে লড়াই করেছেন। ফেরার পর দ্বিতীয় ম্যাচেই পড়েছেন ইনজুরিতে। ইস্তেঘাল এফসির বিপক্ষে ম্যাচ শেষ না করেই মাঠ ছাড়তে হয়েছে তাকে। ম্যাচের ৫৮ মিনিটে বদলি হিসেবে নেমেছিলেন। মাঠে নামার ৩০ মিনিট পরেই উঠে যেতে হয় নেইমারকে।

চোট কতটা গুরুতর এখনও বোঝা যাচ্ছে না। তবে নেইমার তার সমর্থকদের আশ্বস্ত করছেন। ম্যাচের পর ইনস্টাগ্রামের স্টোরিতে লিখেছেন, ‘আশা করি, এটা বড় কিছু নয়…এটা স্বাভাবিক যে এক বছর পর মাঠে নামলে এমনটা হয়, চিকিৎসক আমাকে আগেই সতর্ক করেছিল, তাই আমার সতর্ক থাকতে হবে এবং আরও বেশি মিনিট খেলতে হবে।’

ট্যাগস :

এক বছর পর ফিরে আবার ইনজুরিতে নেইমার

আপডেট সময় : ০৩:২০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪