ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ​ব্রাহ্মণবাড়িয়ায় এজমালি সম্পত্তি একক খারিজে বিক্রয়ের অভিযোগ, ১৪৪ ধারা জারি Logo আশুগঞ্জে মিত্রবাহিনীর স্মরণে নির্মিত মৈত্রীস্তম্ভ উদ্বোধন Logo মার্কিন বিমানবাহী রণতরিতে নৌসদস্যদের সংঘর্ষ, নিহতের দাবি ৭ Logo সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে: জ্বালানি প্রতিমন্ত্রী Logo দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স Logo বিজয়নগরে যাত্রীবাহি বাস খাদে পড়ে ১০ জন আহত Logo মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলসহ ৪ দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র ইউনিয়নের মানববন্ধন Logo মাসে লাখ টাকা ভাতা পেয়েও ‘খেপ’ খেলছেন ফুটবলাররা, ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী Logo ‘সাকিব ভালো খেলোয়াড়, তবে মানুষ হিসেবে নষ্ট ও পচে যাওয়া’: তথ্য উপদেষ্টা Logo হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে: ট্রাম্প

টেনেটুনে ২০০ ছুঁতেই অলআউট পাকিস্তান

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫৩:২৫ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪ ২১১ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

ঘরের মাঠে ইংল্যান্ডকে টেস্ট সিরিজ হারিয়ে অস্ট্রেলিয়া সফরে এসেছিল পাকিস্তান। তবে নিজেদের মাটিতে যেভাবে খেলছিলেন, সেই জৌলুশ নিয়ে সিরিজ শুরু করতে পারেনি তারা। মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বে প্রথম ওয়ানডেতে টেনেটুনে ২০০ পার করেছে পাকিস্তান। তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বোলারদের তোপে ২০৩ রানে অলআউট হয়ে গেছে সফরকারীরা। জয়ে সিরিজ শুরু করতে অস্ট্রেলিয়াকে করতে হবে ২০৪ রান।

মেলবোর্নে শুরুটাই ভালো হয়নি পাকিস্তানের। ৫ বলে ১ রান করা ওপেনার সাইম আইয়ুবের উইকেট উপড়ে ফেলেন অসি পেসার মিচেল স্টার্ক। দলীয় ২৪ রানে আরেক ওপেনার আব্দুল্লাহ শফিককে (২৬ বলে ১২) উইকেটরক্ষক জস ইংলিসের হাতের ক্যাচ বানান বাঁহাতি পেসার।

খোলস ছেড়ে খেলার চেষ্টা করেন বাবর আজম। তবে বেশিদূর এগোতে পারেননি ডানহাতি পাক ব্যাটার। ৪৪ বলে ৩৭ রান করে স্পিনার অ্যাডাম জাম্পার বলে বোল্ড হন তিনি।

মেলবোর্নের কঠিন ট্র্যাকে লড়াই করেন রিজওয়ান। ফিফটির কাছাকাছি (৭১ বলে ৪৪) গিয়ে মার্নাস লাবুশেনের বলে পাকিস্তান অধিনায়ক ধরা পড়েন উইকেটরক্ষকের হাতে। পাকিস্তানের ইনিংসের সর্বোচ্চ রান করেন রিজওয়ান।

১০ ওভার বল করে ৩৩ রান খরচায় ৩ উইকেট নেন মিচেল স্টার্ক। ২টি করে উইকেট শিকার করেন প্যাট কামিন্স ও অ্যাডাম জাম্পা।

ট্যাগস :

টেনেটুনে ২০০ ছুঁতেই অলআউট পাকিস্তান

আপডেট সময় : ০২:৫৩:২৫ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪