ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়ায় গণতন্ত্র, ভোটাধিকার সংবাদপত্রের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভাও সম্মাননা ক্রেস্ট প্রদান  Logo ব্রাহ্মণবাড়িয়া ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে জনসচেতনতা সভা Logo বড়ইয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ Logo পবিত্র ঈদে-মিলাদুন্নবী (সা:) উপলক্ষে মাছিয়াতা দরবার শরীফে তিনশতাধিক বছরের ঐতিহ্যবাহী মহা সম্মেলন ও ৫৬ তম ওরশ মাহফিল সম্পন্ন Logo শালিস-থানা-এমপি মানল না’—গালুয়া বাজারে জমি জবরদখলের অভিযোগে সংবাদ সম্মেলন Logo বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা Logo আওয়ারাপন ২ বক্স অফিস: ২০০ কোটির দোরগোড়ায় ইমরান হাশমির সিনেমা Logo অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট ও সাদা বলের সিরিজ Logo অসহায় ৯০ বছরের জারিনার পাশে জেলা প্রশাসন, নির্মাণ করে দেয়া হবে নতুন ঘর Logo কেরালার নাম বদলে ‘কেরালম’

কোম্পানির পক্ষ থেকে হজে পাঠালে ফরজ হজ আদায় হবে?

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪০:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ ১৩৩৫ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

অনেক কোম্পানি প্রতি বছর তাদের অর্থায়নে কর্মকর্তা-কর্মচারীদের মধ্য থেকে নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিকে হজে পাঠায়। লটারি বা অন্য কোনো নির্বাচন প্রক্রিয়ায় নির্ধারিত হয় কারা হজে যাওয়ার সুযোগ পাবেন।

এ রকম হজে পাঠানো নিয়ে সাধারণ দুটি প্রশ্ন ওঠে। ১. এভাবে কোম্পানির পক্ষ থেকে হজে পাঠানো হলে ফরজ হজ আদায় হবে কি না? ২. লটারির মাধ্যমে ব্যক্তি নির্বাচনে কোনো বিধি নিষেধ আছে কিনা

প্রথম প্রশ্নের উত্তর হলো, ফরজ হজ আদায় হওয়ার জন্য নিজের খরচে হজ করা জরুরি নয়। অন্যের খরচে হজ করলেও ফরজ হজ আদায় হয়ে যায় যদি তার বদলি হজ করানোর নিয়ত না থাকে।

তাই কোম্পানি বা এর মালিকের যদি বদলি হজ করানোর নিয়ত না থাকে, বরং কর্মকর্তা-কর্মচারীদের হজ করানোই উদ্দেশ্য হয়, তাহলে এভাবে হজে যাওয়ার সুযোগ পেলে এবং হজ করলে ফরজ হজ আদায় হয়ে যাবে।

তবে যদি কেউ ইচ্ছা করে ইহরাম বাঁধার সময় নফল হজ আদায়ের নিয়ত করে, তাহলে তার ফরজ হজ আদায় হবে না। তবে সাধারণ হজের নিয়তে করলে ফরজ হজই আদায় হবে।

দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো, যেহেতু কোম্পানি একক অর্থায়নে হজে পাঠাচ্ছে, তাই হজে কাকে পাঠানো হবে তা লটারির মাধ্যমে নির্ধারণ করতে সমস্যা নেই। এ ক্ষেত্রে শরিয়তের কোনো বিধিনিষেধ নেই।

ট্যাগস :

কোম্পানির পক্ষ থেকে হজে পাঠালে ফরজ হজ আদায় হবে?

আপডেট সময় : ০৩:৪০:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪