ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ঠান্ডার চেয়েও ভয়ের বিষয় ছিল কুমির, আসছে চঞ্চলের সেই সিরিজ Logo ফিফার কাছ থেকে গোপনে ১৭ লাখ ডলারের বেশি নিয়েছেন ইনফান্তিনো! Logo ২১ ঘণ্টা পরও ভবনে ধোঁয়া, ভেঙে পড়ছে কাচ Logo ৩ বছর মেয়াদি নতুন চুক্তিতে রাশিয়া-উত্তর কোরিয়া Logo ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আইনি ব্যবস্থা নেবে সরকার Logo ‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা Logo কওমি শিক্ষায় আধুনিকতার ছোঁয়া দিয়েছে জামেয়া কাশিফুল উলূম ঢাকা Logo ভিভো ওয়াই৩২-এর বিশেষ অফারে থাকছে আরও বেশি সুবিধা Logo ব্রাহ্মণবাড়িয়ায় নব দম্পতিকে তুলে নিয়ে অপহরণ ও ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ Logo ‘বিমানবন্দরের বদলে বিমানবন্দর’ নীতিতে সৌদির বিমানবন্দরে হামলা হুথিদের

খাগড়াছড়িতে বর্ণাট্য আয়োজনে বুদ্ধপূর্ণিমা উদযাপিত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৩৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩ ১৪৬৭ বার পঠিত

আবু রাসেল সুমন , খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে খাগড়াছড়িতে উদযাপন করা হচ্ছে বৌদ্ধ ধর্মালম্বীদের শুভ বৌদ্ধ পূর্ণিমা। বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্ম,বুদ্ধত্ব লাভ ও মহাপরিণির্বান ত্রিস্মৃতি বিজরিত এই শুভ বুদ্ধ পূর্ণিমা।
আজ এই বিশেষ দিনটিতে খাগড়াছড়িতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা নানান আয়োজনে দিনটিকে পালন করে থাকে। এ উপলক্ষে সকালে খাগড়াছড়ি য়ংড বৌদ্ধ বিহার প্রাঙ্গণ থেকে একটি বর্ণিল মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বৌদ্ধ বিহার প্রাঙ্গনে এসে শেষ হয়।
এ সময় বিহার গুলোতে বুদ্ধ পুজা, বুদ্ধ মুর্তিদান, সংঘ দান, অষ্ট পরিস্কার দান, বৌদ্ধ ভিক্ষুদের পিন্ডদান ও নানাবিধ দান ও পঞ্চশীল গ্রহন এবং হাজার প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। ধর্মদেশনা প্রধান করেন, সাসনা রক্ষিতা ভিক্ষু সংঘ সভাপতি ও আপার পেড়াছড়া বিহারে বিহার অধ্যক্ষ ভদন্ত কেলাসা মহাবির, য়ংড বৌদ্ধ বিহারে বিহার অধ্যক্ষ ভদন্ত ক্ষেমাসারা স্থবির।
এছাড়াও শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে খাগড়াছড়ি জেলার ৯ উপজেলার শতাধিক বৌদ্ধ বিহারে চলছে পঞ্চশীল গ্রহন, মহাসংঘ দান, হাজার প্রদীপ দান, অষ্ট পরিস্কার দান, ভিক্ষুদের পিন্ড দান, প্রদীপ প্রজ্জ্বলন, ধর্মদেশনা, বিশ্ব মঙ্গল কামনা করে।
বৌদ্ধ ধর্ম অনুসারে, প্রায় আড়াই হাজার বছর আগের এই দিনে মহামতি গৌতম বুদ্ধের জন্মগ্রহণ করেছিলেন নেপালের লুম্বিনী কাননে। প্রতি বছর বৈশাখ মাসে পূর্ণিমা তিথিতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা নানান বর্নাট্য আয়োজনে বৌদ্ধ পূর্ণিমা পালন করে থাকেন। বুদ্ধত্ব লাভের জন্য ২৯ বছর বয়সে গৃহ ত্যাগ করেন গৌতম এবং বিভিন্ন ধর্মীয় গুরুর কাছে শিষ্যত্ব গ্রহণের পর নিরঞ্জনা নদীর তীরে এক বটবৃক্ষ মূলে ৬ বছর কঠোর তপস্যার পর বুদ্ধত্ব লাভ করেন। এজন্য বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এ দিনটি খুবই তাৎপর্যপূর্ণ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি মং সার্কেল চীফ সাচিংপ্রু চৌধুরীসহ অনেকেই।

খাগড়াছড়িতে বর্ণাট্য আয়োজনে বুদ্ধপূর্ণিমা উদযাপিত

আপডেট সময় : ০৪:৩৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩