ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হিটাচির ‘স্টার নাইট’ অনুষ্ঠানে নতুন রেফ্রিজারেটর সিরিজ উন্মোচন করল ট্রান্সকম ডিজিটাল Logo আধুনিক প্রযুক্তি ও আগ্রাসী ডিজাইনে নতুন Honda Hornet 2.0, দাম ২ লাখ ৮৯ হাজার টাকা Logo নওগাঁয় ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মচারীকে শোকজ Logo রাজাপুরে বৃত্তি পরীক্ষার্থীদের মাঝে টিফিন বিতরণ করলেন ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ Logo যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে: ট্রাম্প Logo সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব Logo বাংলাদেশে বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ফোনের ফার্স্ট সেল উদযাপন করলো অপো Logo তার বিজ্ঞাপন-নাটক দিয়েই উত্থান সোহেল খানের, যা লিখলেন ফারুকী Logo উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ • আত্মবিশ্বাসী রিয়ালের সামনে পিএসভি Logo ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠানোর অনুমোদন পেছালো পেন্টাগন

কোম্পানির পক্ষ থেকে হজে পাঠালে ফরজ হজ আদায় হবে?

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪০:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ ১৪৯৮ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

অনেক কোম্পানি প্রতি বছর তাদের অর্থায়নে কর্মকর্তা-কর্মচারীদের মধ্য থেকে নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিকে হজে পাঠায়। লটারি বা অন্য কোনো নির্বাচন প্রক্রিয়ায় নির্ধারিত হয় কারা হজে যাওয়ার সুযোগ পাবেন।

এ রকম হজে পাঠানো নিয়ে সাধারণ দুটি প্রশ্ন ওঠে। ১. এভাবে কোম্পানির পক্ষ থেকে হজে পাঠানো হলে ফরজ হজ আদায় হবে কি না? ২. লটারির মাধ্যমে ব্যক্তি নির্বাচনে কোনো বিধি নিষেধ আছে কিনা

প্রথম প্রশ্নের উত্তর হলো, ফরজ হজ আদায় হওয়ার জন্য নিজের খরচে হজ করা জরুরি নয়। অন্যের খরচে হজ করলেও ফরজ হজ আদায় হয়ে যায় যদি তার বদলি হজ করানোর নিয়ত না থাকে।

তাই কোম্পানি বা এর মালিকের যদি বদলি হজ করানোর নিয়ত না থাকে, বরং কর্মকর্তা-কর্মচারীদের হজ করানোই উদ্দেশ্য হয়, তাহলে এভাবে হজে যাওয়ার সুযোগ পেলে এবং হজ করলে ফরজ হজ আদায় হয়ে যাবে।

তবে যদি কেউ ইচ্ছা করে ইহরাম বাঁধার সময় নফল হজ আদায়ের নিয়ত করে, তাহলে তার ফরজ হজ আদায় হবে না। তবে সাধারণ হজের নিয়তে করলে ফরজ হজই আদায় হবে।

দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো, যেহেতু কোম্পানি একক অর্থায়নে হজে পাঠাচ্ছে, তাই হজে কাকে পাঠানো হবে তা লটারির মাধ্যমে নির্ধারণ করতে সমস্যা নেই। এ ক্ষেত্রে শরিয়তের কোনো বিধিনিষেধ নেই।

ট্যাগস :

কোম্পানির পক্ষ থেকে হজে পাঠালে ফরজ হজ আদায় হবে?

আপডেট সময় : ০৩:৪০:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪